শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মনিরামপুরে ট্রাকচাপায় এতিম শিশু নিহত

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে তেলবাহী ট্রাকের নিচে চাপা পড়ে সাবিহা খাতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

রোববার (১০ মার্চ) বেলা ১টার দিকে যশোর-চুকনগর সড়কের ফকির রাস্তা মোড়ে এদুর্ঘটনাটি ঘটে। শিশুটি ওইসময় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিল। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ এঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত সাবিহা গোবিন্দপুর গ্রামের মৃত সেলিম হোসেনের মেয়ে। ফকির রাস্তা উলামানগর কওমি মাদ্রাসার শিশু শ্রেণিতে পড়তো সে।
এদিকে চালকসহ ট্রাকটিকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। চালকের নাম মনির হোসেন। তিনি খুলনার খালিশপুরের কাশিপুর বাংলার মোড়ের আব্দুস সালামের ছেলে।
ফকির রাস্তা উলামানগর কওমি মাদ্রাসার অধ্যক্ষ কামরুজ্জামান কাসেমী বলেন- বাবার মৃত্যুর পর শিশুটির মায়ের আবার বিয়ে হয়েছে। সাবিহা তার দাদি সেলিনা বেগমের কাছে থেকে আমাদের মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়তো। বাড়ি দূরে হওয়ায় মাদ্রাসার ভ্যানে চড়ে সে আসা-যাওয়া করতো। রোববার দুপুরে ছুটির পর ভ্যানে না উঠে হেঁটে রাস্তা পার হচ্ছিল সাবিহা। তখন কেশবপুরের দিক থেকে ছেড়ে আসা একটি তেলের ট্রাক মাদ্রাসার সামনে ফকির রাস্তা মোড়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাবিহার মৃত্যু হয়েছে।
মনিরামপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন- চালকসহ ট্রাক থানা হেফাজতে আছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি