সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় মাদরাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

যশোরের ঝিকরগাছা উপজেলার বায়সা-চাঁদপুর দাখিল মাদরাসার সুপার জাহিদুল ইসলামের বিরুদ্ধে ২০২০ ইং সালের নিয়োগ বিজ্ঞপ্তিকে পুঁজি করে অর্থ বাণিজ্যের অভিযোগ তুলেছেন মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য নুর ইসলাম সরদার।

নতুন জনবল কাঠামোর ভিত্তিতে প্রতিষ্ঠানে চলতি বছরে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিজের খেয়াল খুশি মতো লোক পছন্দ করে নিয়োগে অস্বচ্ছতা ও অবৈধ পথে হাটছেন বলে দাবি করেন নুর ইসলাম সরদার।

মিডিয়াকে তিনি ভিডিও জবানবন্ধি দিয়ে বলেন, নিয়োগ বিজ্ঞপ্তিতে ৪র্থ শ্রেণি পদে দপ্তরি ও আয়া হিসাবে দুটি পদের চাহিদা দেওয়া হয়েছে। আমি আমার পুত্রবধুর জন্য দুটোর যে কোন একটিতে আবেদন দাখিল করেছি।

প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে উক্ত পদের জন্য আমার অগ্রাধীকার বেশি থাকলেও কোটি টাকার বিনিময়ে হলেও আমার পুত্রবধুর চাকরি হবেনা বলে সুপার জাহিদুল ইসলাম উচ্চস্বরে জানিয়ে দেন।

পরে বার বার আমাকে উল্টো ২ লাক টাকা নিয়ে আবেদন তুলে নেওয়ার জন্য বলেন। কারন খুঁজতে সুপারের কাছে জিজ্ঞেসা করলে সুপার আমাকে বলেন আমার সভাপতি শাহজাহান আলী মহোদয়ের নিজের কোন এক আত্মীয়কে চাকরিটি পাইয়ে দেওয়ার জন্য বলেছেন। সেখান থেকে তিনি মোটা অঙ্কের অর্থের লোভে এই অর্থ বাণিজ্য খেলায় লিপ্ত হয়েছেন।

এ বিষয়ে মাদরাসার সুপার জাহিদুল ইসলামকে মুঠো ফোনে জিজ্ঞেসা করা হলে তিনি মোবাইলে বক্তব্য দিবেন না বলে কথা এড়িয়ে যান এবং লাইনটি কেটে দেন।

জানতে চাইলে মাদরাসার গর্ভনিং বডির সভাপতি শাহজাহান আলী বলেন, নিয়োগ সংক্রান্ত বিষয়ে যতোসব প্রশ্ন উঠেছে সে বিষয়ে আমার কিছু জানা নেই। নিয়োগে কোনরকম অস্বচ্ছতা থাকবে না। সঠিক নিয়ম মেনেই প্রার্থী বাছাইয়ের প্রথম পর্ব শেষ হয়েছে। পুরো স্বচ্ছতার সহিত কার্যক্রম শেষ হবে।

এদিকে অভিযোগকারী প্রতিষ্ঠাতা সদস্য নুর ইসলাম সরদার বলেন, আমার পুত্রবধু একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। একাদশ শ্রেণি পাশ। আমি প্রতিষ্ঠাতা সদস্য। তারপরও আমার অগোচরে সুপার সাহেব অর্থলোভে চক্রান্ত করে আমার উপর অবৈধ ভাবে বল প্রয়োগ করছে। আমি উর্দ্ধতন কতৃপক্ষের কাছে অনুরোধ করছি যাহাতে নিয়োগ প্রক্রীয়া সচ্চ ও নিয়ম মাফিক হয় সে বিষয়ে যেন একটু ক্ষতিয়ে দেখা হয়।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা