শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে চেয়ারম্যান পদে আ’লীগে ২, জামায়াতের একক প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: প্রথম ধাপে ৫৯ জেলার ১৫২ উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ই মে। তার মধ্যে রয়েছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা। আগামী ৮ মে’র এ নির্বাচনকে সামনে রেখে অনেক আগেই মাঠে নেমেছিলেন আওয়ামী লীগের দুই ও জামায়াতের এক প্রার্থী। জামায়াতের প্রার্থী সরে দাড়াচ্ছেন বলে গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত ৩ প্রার্থীই নির্ধারিত সময়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জানা গেছে, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান হিসেবে জয়লাভ করেছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাঈদ মেহেদী। এবারও তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া বিগত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন। কুশুলিয়া ইউপি চেয়ারম্যান থাকা অবস্থায় উপজেলা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে পদত্যাগ করে প্রতিদ্বন্দ্বিতায় নেমে চমক দেখান প্রয়াত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি এবং মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামান এর জ্যেষ্ঠ পুত্র শেখ মেহেদী হাসান সুমন। তিনিও মনোনয়নপত্র দাখিল করেছেন ।

অপরদিকে জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান ১৫ এপ্রিল মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন কী না সেটা কেন্দ্রীয় নির্দেশনার উপর নির্ভর করছে। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে তিনি এবং ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে মনোনয়ন জমাদানকারী প্রার্থীগণ চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

এদিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলের বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজিমুল আহছান, বিগত নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জনকারী প্রার্থী উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, জামায়াতের প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রউফ, কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কাজী মোফাখখারুল ইসলাম, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উপজেলা শাখার সভাপতি মুকুল বিশ্বাস ও কাজী আব্দুস সালাম।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কৃষ্ণনগর ইউপি’র সাবেক প্যানেল চেয়ারম্যান শ্যামলী অধিকারী, বিষ্ণুপুর ইউপি সদস্য ফারজানা শওকাত, জামায়াতের প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান জয়নাব পারভীন এবং মথুরেশপুর ইউপি’র চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের মেয়ে সুরাইয়া আফরোজ সুমি।

কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন জানান, আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ২২ এপ্রিলের মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ২৩ এপ্রিল প্রতিদদ্বীতাকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে। এ উপজেলার ১২ ইউনিয়নে ২ লাখ ৪৭ হাজার ৮১৩ জন ভোটার রয়েছেন বলে জানান এ কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন