শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে হত্যাসহ ডাকাতি মামলার রহস্য উদঘাটন: আসামী গ্রেফতার

নড়াইলের লোহাগড়ায় হত্যাসহ একটি ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করেছে যশোরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন( পিবিআই)।

পিবিআইএর যশোর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন এর দিক নির্দেশনায় এসআই মোঃ আরিফুর রহমান ফারাজীর পিবিআই সোমবার রাত সাড়ে দশটার সময় লোহাগড়া উপজেলার উলা গ্রামের বাদশা শেখের ছেলে মোঃ জিল্লুর রহমান জিল্লু (২৪)কে জনৈক হৃদয় চৌকিদার এর বাড়ির সামনে হতে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জিল্লুর রহমান উক্ত ঘটনায় জড়িত মর্মে স্বীকার করে। এবং মঙ্গলবার অভিযুক্ত জিল্লুর রহমানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

মামলার বিবরনে জানা যায়, গত ২০১৬ সালের ০৫ ফেব্রুয়ারী রাত সাড়ে এগারটার দিকে লোহাগড়া উপজেলার কোলা গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে মোঃ আমিরুল ইসলাম টনিক (৩৬) বর্তমান ঠিকানা মহাঘুনি বাড়িতে ঘুমিয়ে ছিল। তার ঘুমিয়ে থাকাকালীন সময়ে অজ্ঞাতনামা চোরেরা কৌশলে বাড়ির দক্ষিণ পাশের গ্রিল ভেঙ্গে তার ঘরে প্রবেশ করে।

তার ঘরে থাকা আলমারী খোলার চেষ্টাকালে ভিকটিমের ঘুম ভেঙ্গে গেলে অজ্ঞাতনামা চোরেরা তাদের হাতে থাকা ছ্যান দা দিয়ে মাথার উপরে কোপ মেরে পালিয়ে যায় এবং ভিকটিমও জখম অবস্থায় চোর চোর বলতে বলতে তাদের পিছু ধাওয়া করে। কিছুক্ষণ পর সে মাটিতে পড়ে যায়।

উক্ত ঘটনা ভিকটিমের স্ত্রী অরিন বেগম তার পরিবারের সকলকে জানালে তারা ভিকটিমের চিকিৎসার জন্য লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার জখম গুরুতর দেখে তাদের পরামর্শক্রমে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতাল খুলনায় ২ দিন চিকিৎসার পর ভিকটিমের কোন উন্নতি না হলে তারা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ঢাকায় নিয়ে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় ১৭ ফেব্রুয়ারী রাত ১১ টা ৫ মিনিটের সময় তার মৃত্যু হয়।

নিহতের ভাই মোঃ আবু সাইদ শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে লোহাগড়া থানায় অভিযোগ করলে লোহাগড়া থানার মামলা নং-২২, তাং-১৮/০২/২০১৬ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮২/৫১১/৩০২ পেনাল কোড রুজু হয়।

নড়াইল জেলা পুলিশ প্রায় সাড়ে ৩ বছর তদন্তকার্য পরিচালনা করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অপরাধী গ্রেফতার করতে না পারায় মামলাটি পিবিআইকে হস্তান্তর করেন।

পিবিআই, যশোর জেলা ২০১৯ সালে উক্ত মামলাটির তদন্তভার গ্রহণ করে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশি অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে অভিযুক্ত মোঃ সজিব খাঁন, মোঃ মনিরুল মোল্লা ও তুষার শেখকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে অভিযুক্ত সজিব খাঁন ও মনিরুল মোল্লা বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

পিবিআই, যশোর এর চৌকস দল গত ইং ১১-১০-২০২০ তারিখ হতে টানা ২৪ ঘন্টা অভিযান পরিচালনা করে ইং ১২-১০-২০২০ তারিখ সকাল ১০.৩০ ঘটিকার সময় তদন্তে প্রকাশিত অভিযুক্ত মোঃ জিল্লুর রহমান জিল্লু (২৪), পিং-বাদশা শেখ, সাং-উলা, থানা-লোহাগড়া, জেলা-নড়াইলকে নিজ সাকিনস্থ জনৈক হৃদয় চৌকিদার এর বাড়ির সামনে হতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জিল্লুর রহমান উক্ত ঘটনায় জড়িত মর্মে স্বীকার করে। ইং ১৩-১০-২০২০ তারিখ অভিযুক্ত জিল্লুর রহমানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে সে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়