রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অপপ্রচার রোধে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ

অপপ্রচার রোধে কাজ করা ভারতীয় প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পাশাপাশি বিটিভি দেখার বিষয়ে ভারতের জনগণের আগ্রহ তৈরির বিষয়েও ভারতের সঙ্গে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে এ সহযোগিতা চান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

বৈঠকের পর সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা বিটিভিতে একটা দুই ঘণ্টার চাঙ্ক নিয়ে আন্তর্জাতিক নিউজ বিশ্লেষণ, চলমান ঘটনাবলী এবং নিউজ প্রেজেন্টেশন শুরু করতে যাচ্ছি। সেক্ষেত্রে ভারতের যেসব নিউজ এজেন্সি আছে, বিশেষ করে এএনআই তাদের সঙ্গে সহযোগিতা করা যায় কি না। যেহেতু বিটিভি ভারতে দেখানো হয়, বিটিভিতে আমরা দুই ঘণ্টার যে চাঙ্কটা শুরু করবো, এর সময় আমরা ধীরে ধীরে বাড়াবো। এটি আমরা আন্তর্জাতিক মানে করার চেষ্টা করছি। সেখানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন খবরাখবর থাকবে। বাইরের দেশের খবর থাকবে। গ্লোবাল নিউজগুলো থাকবে। আমরা চিন্তা করবো ভারতের দর্শকদের আকৃষ্ট করার জন্য, আমাদের এগুলো দেখার জন্য।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এছাড়া ভারতের যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আছে তাদের সঙ্গে একটা কোলাবারেশন করার চেষ্টা করবো। পাশাপাশি বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম ও ট্রেনিংয়ের।’

‘মুজিব, যে সিনেমাটা কো-প্রোডাকশনে হলো। এ রকম আরও কোনো কো-প্রোডাকশনের সুযোগ আছে কি না সেটা দেখা।’

তিনি আরও বলেন, ‘অপপ্রচারের ব্যাপারে ভারতের কিছু ইনস্টিটিউশন আছে, সেগুলোর কাজ করার প্রক্রিয়া-পদ্ধতিগুলো বিনিময় এবং জানা-বোঝার চেষ্টা করবো। যদি ট্রেনিংয়ের প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে আমরা কোলাবরেশনে যাবো। এসব বিষয় নিয়ে মূলত আলাপ হয়েছে।’

ভারতের নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী। তবে পদ্ধতিগত বিষয় নিয়ে বেসিক কিছু আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মূলত সেসব বিষয় নিয়ে আলোচনা করেছি যেসব বিষয়ে কো-অপারেশনের সুযোগ রয়েছে। সেই কো-অপারেশনগুলো হলে আমি মনে করি বাংলাদেশ বিশেষভাবে বেনিফিটেড হবে। ভারতীয় দিকে ফিল্ম এবং টেলিভিশন নিয়ে যে অভিজ্ঞতা রয়েছে সেটা আমরা যতটা নেওয়ার চেষ্টা করবো, আমাদের এসব বিষয় আরেকটু ডেভেলপমেন্টের জন্য।’

‘বাংলাদেশের বিটিভি ভারতের বাজারে যাচ্ছে, দেখছে। কিন্তু কতটুকু দেখছে, আমরা আগ্রহ তৈরি করতে পারি কি না সেগুলো নিয়ে আলাপ হয়েছে।’

আমাদের সিনেমা ভারতে দেখানো নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনি তো জোর করে কোনো কিছু দেখাতে পারবেন না। যদি কোনো পণ্যের চাহিদা থাকে বাজারে সেটা অটোমেটিক্যালি যাবে।’

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী