রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষার্থীদের ভোগান্তি

কলারোয়ায় তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর দাবি

সারাদেশে যখন তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। ঠিক তখনি দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরো তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি আরো বাড়তে পারে বলেও জানিয়েছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ১২৭টি প্রাথামিক বিদ্যালয়,৭৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৮ টি ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসায় প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পড়াশুনা করে। কিন্তু, এমন পরিস্থিতিতেই সারাদেশের ন্যায় ঈদুল ফিতরসহ বিভিন্ন ছুটি মিলে র্দীঘ ২৬দিন ছুঠি শেষে আগামীকাল রোববার উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবধি স্কুল বন্ধ বা সকালের শিফট চালুর কোনো নির্দেশনা দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। তাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তীব্র গরমে শিক্ষার্থীদের ভোগান্তি নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন অভিভাবকরা।তাই তাপমাত্রা অসহ্য অবস্থায় পৌঁছানোয় কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে সচেতন শিক্ষার্থীর অভিভাবকরা।কলারোয়া নাগরিক কমিঠির মহাসচিব এস এম জাকির হোসেনের কাছে অসংখ্য অভিভাবকদের স্বাক্ষরিত ৭ দিনের ছুটির দাবীতে এ বিজ্ঞিপ্ততে জানো হয়েছে।এ বিষয়ে উপজেলা প্রথামিক শিক্ষা কর্মকর্তা রোকুনুজ্জমানের কাছে জানতে চাইলে তিনি বলেন ছুটির বিষয়ে উপরে মহল থেকে তেমন কোন নির্দেশনা আসে নাই। তবে একটা নির্দেশনা পেয়েছি, যে বিদ্যালয়ের মাঠে এ্যাস্মেমবেলি হবে না,এ্যাসেবেলি বাদে ক্লাস হবে,পাশাপাশি ছাত্র/ছাত্রীদের পড়াশুনার মধ্যে সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে হবে। এদিকে উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনার রশিদ জানা আমাদের কাছে উপর মহল থেকে একটা নিদেশনা আসেতে পারে, আসলে সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানের কাছে নোটিশের মাধ্যমে জানানো হবে। উপজেলার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনির ছাত্র সাবিত হোসেন বাবা নাজমুল হোসেন জানান আমি শুনেছিলাম প্রাথমিক ও মদ্রাাসায় ছুটির তালিকা অনুযায়ী মার্চ মাসের ১০ তারিখ থেকে এবং মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় এক মাসের ছুটি কথা ছিল। তবে শিখন ঘাটতি পূরণে প্রাথমিকে ১০ দিন খোলা রাখার সিদ্ধান্ত জানায় পাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি মাধ্যমিকে ১৫ দিন কমিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। পরে রোজার মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে উচ্চ আদালতে রিট হলে দফায় দফায় সিদ্ধান্ত আসতে থাকে। পরে আপিল বিভাগ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি সমন্বয় করে রোজায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার পক্ষে রায় দেয়।তবে এমন পরিস্থিতিতে আমার দাবী যে ৩দিন সারা দেশে হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস সেই ৭ দিন ছুটির দাবী।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত