শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক এগারোর সময়ে আপনার বিরুদ্ধেও তো মামলা হয়েছিল, সেই গুলো গেলো কোথায়?: প্রধানমন্ত্রীর প্রতি রিজভী

এই সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার এখনো আতঙ্কিত কেন জানেন? আতঙ্কিত এই জন্য কারণ সে তো জানে জনগণ তো তাকে ভোট দেয়নি। দেশের ৯৫ শতাংশ জনগণ তাকে ভোট দেয়নি। আমি আর ডামি আমরা আর মামুদের নির্বাচন হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, এ অবৈধ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে। যে কোনো সময় এই সরকারের গদি বালির মধ্যে ডুবে যাবে। সেই কারণে সরকার হাবিব-উন নবী খান সোহেল, সাইফুল আলম নীরব, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিবদের আটক করে রেখেছে। ভয় থেকে তাদের আটক করে রেখেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, ‘ওরা প্রকাশ্যে কোনো কাজ করতে পারে না, তলে তলে কাজ করে। দেখবেন মুখে যেটা বলে তলে তলে করে আরেকটি। ইসরাইলের বিমান কি করে এলো বাংলাদেশের এয়ারপোর্টে? লোকে বলে শেখ হাসিনার জন্য এক বস্তা ভর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছে। কী গোপন সম্পর্ক, কী তলে তলে সম্পর্ক প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চাই।’

রাজনৈতিক কারণে বিএনপির নেতাকর্মীরা বন্দি— প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, এক এগারোর সময়ে আপনার বিরুদ্ধেও তো মামলা হয়েছিল। সেই মামলাগুলো গেল কোথায়? যারা স্বৈরাচারী, যারা একনায়ক তারা বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে ভরে রাখে। ব্যাংক লুট হচ্ছে, ঘরবাড়ি লুট হচ্ছে, তাদের আপনি ধরতে পারেন না; যার প্রত্যেকটির সাথে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত। তাদের আপনি ধরতে পারেন না, এরা কি ফেরেশতা। আর আপনি গ্রেফতার করেন আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিবদের। হায় কি বিচিত্র এই দেশ? হায় সেলুকাস কি অদ্ভুত শেখ হাসিনার রাজত্ব।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, এই প্রচণ্ড রোদের মধ্যে আপনাদের যে আত্মপ্রত্যয় দেখেছি, আমি বিশ্বাস করি শেখ হাসিনার পতন হবেই। শেখ হাসিনা টিকবে না। পৃথিবীতে ভালোর জয় হয় মন্দের পরাজয় হয়। সুতরাং শেখ হাসিনার পতন অনিবার্য।

প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। ICTবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল