শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপজেলা পরিষদ নির্বাচন

তালায় চেয়ারম্যান ৭ ভাইস চেয়ারম্যান ৮ জনের মনোনয়নপত্র দাখিল

সেলিম হায়দার ॥ সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী উক্ত প্রার্থীরা অনলাইনে মনোনয়ন দাখিলের কাজ সম্পন্ন করেছেন। এ সময় ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে জানা গেছে। রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

তালা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত দাখিল করেছেন তালা উপজেলার বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সাবেক জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিত সাধু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম ও এমএ মালেক।

ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, সাংবাদিক মোঃ আব্দুল জব্বার, কাজী ইমরান হোসেন লিয়াকাত, নাজমুল হুদা পলাশ, শাহ আলম টিটো, মোঃ বাবলরু রশিদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ রিপোর্ট লেখা পর্যন্ত বর্তমান ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল মনোনয়পত্র দাখিল করেছেন।
তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ৩০ এপ্রিলের মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ২ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে। তালা উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক