শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তীব্র তাপপ্রবাহে সাতক্ষীরা শহরে অ্যাকুফ ফাউন্ডেশন বিশুদ্ধ পানি বিতরণ

তীব্র তাপপ্রবাহে ভুগছে জনজীবন। এই দাবদহে সরকার এরই মধ্যে দেশে রেড অ্যালার্ট জারি করেছে। তীব্র তাপপ্রবাহে সৃষ্ট সংকটে (২৪ এপ্র‍িল) বুধবার সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ শীতল পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করছে অ্যাকুফ ফাউন্ডেশন।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসািটির সভাপতি তারিক ইসলাম উপস্থিত থেকে এই বিতরণ কর্মসুচির শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন অ্যাকুফ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুজ সাকিব,যুগ্ম আহব্বায়ক রোকনুজ্জামান, সদস্য সমির মণ্ডল ও শেখ মুস্তাহিদ আহমেদ শোয়েব প্র‍মুখ।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম বলেন, সারা বাংলাদেশের ন্যায় সাতক্ষীরা শহরের মানুষ মানুষ গরমে অসুস্থ ও অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষ। উচ্চ ও মধ্যবিত্ত মানুষ বোতলজাত পানি কিনে খেতে পারলেও শ্রমিক ও খেটে খাওয়া সাধারণ জনগোষ্ঠী বিশুদ্ধ পানির চরম ভোগান্তিতে যখন আছে, সেই সময় অ্যাকুফ ফাউন্ডেশনের বিনামূল্যে পানি বিতরণ কর্মসূচি জনজীবনে স্বস্তি এনে দিয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১১ জুন প্রতিষ্ঠিত এই সংগঠণটি তার প্র‍তিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রমে অবদান রেখে চলেছে।বিশেষ করে পথশিশু দের মাঝে ঈদ উপহার সামগ্র‍র বিতরণ, অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ, বৃক্ষ রোপণ অভিযান পরিচালনা, স্বেচ্ছায় রক্তদান সহ আরো নানা বিধ সমাজসেবা মুকল কাজ করে আসছে সংগঠনটির সদস্য বৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়