শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বাংলাদেশের ফুচকাই সেরা’- বললেন ডোনাল্ড লু ও পিটার হাস

পরনে সাদা পোশাকের ওপর নীল অ্যাপ্রোন। মাথায় টুপি। দেখে মনে হবে পুরোদস্তুর রাধুনি তাঁরা। সামনে নানা পাত্রে সাজানো খাবার। সেখান থেকে ফুচকা হাতে তুলে নিয়ে সমস্বরে বললেন, ‘বাংলাদেশের ফুচকাই সেরা।’

বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কথা। মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এমনই একটি ভিডিও শেয়ার করা হয়েছে। আজ মঙ্গলবার এ আয়োজন করা হয়েছিল রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে।

ভিন্নধর্মী এ আয়োজনে কিছু সময়ের জন্য ডোনাল্ড লু বনে যান ‘শেফ ডন’, আর পিটার হাস হন ‘শেফ পিটার’। এই নাম আসলে তাঁদের মাথায় থাকা রাঁধুনির টুপিতেই লেখা ছিল। এ সময় বেশ আগ্রহ ভরে দুজন বাংলাদেশের ঝালমুড়ি ও ফুচকার স্বাদ নেন।

মার্কিন দূতাবাসের প্রকাশিত ভিডিওর শিরোনামে বলা হয়েছে, ‘পূর্ব কিংবা পশ্চিম, ফুচকাই সেরা! ধারণা করুন তো, কী রান্না হচ্ছে! ফুচকা ও ঝালমুড়ির স্বাদে একটি মিশ্রণ আনতে আমরা তারকা রাঁধুনি রহিমা সুলতানার সঙ্গে এক হয়েছি! আপনি কি রান্নার এই বিচিত্র অভিযানের জন্য তৈরি আছেন? আপাতত এর সামান্য কিছুটা দেখে নিন, আর পুরো ভিডিও জন্য সঙ্গে থাকুন।’

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তাঁর তিন দিনের ঢাকা সফরের প্রথম দিন ছিল আজ। সকালে কলম্বো থেকে ঢাকায় আসেন তিনি। বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

বিমানবন্দর থেকে ডোনাল্ড লু সরাসরি যান বারিধারায় যুক্তরাষ্ট্র দূতাবাসে। সেখান থেকে তিনি পিটার হাসের বাসায় এক মতবিনিময় সভায় যোগ দেন। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজ করেন তিনি। ব্যস্ত এই সূচির ফাঁকে আমেরিকান ক্লাবে কিছু সময় বাংলাদেশি খাবার উপভোগ করেন তিনি।
সূত্র:প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী
  • মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • স্বজন-প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এলো রামিসা হত্যার ভয়াবহ চিত্র