বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ঘোড়া প্রতিকের পথ সভায় জনসমুদ্র

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তালা সদর ইউনিয়নে নাগরিক ঐক্য পরিষদ সমর্থিত ঘোড়া প্রতিকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলামের নির্বাচনী পথ সভায় জনসমুদ্র রুপ নিয়েছে।

শুক্রবার(১৭ ই মে) বিকালে তালা পুরাতন ফুটবল মাঠ প্রাঙ্গণে পথসভায় ইউনিয়ন নাগরিক ঐক্য পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা সদরের সাবেক চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলাম।

নাগরিক ছাত্র ঐক্য পরিষদের নেতা এস.এম হাসান আলী বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক শেখ জলিল আহমেদ, নাগরিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক শেখ হাবিবুর রহমান হাবিব,মীর কাউয়ুম ইসলাম ডাবলু, এ্যাড জিল্লুর রহমান, মো: আজিজুর রহমান, মো: আবুল কাশেম শেখ, বিএম বাবলুর রহমান, মো: আব্দুল কাদির শেখ,বাবু রনজিৎ ঘোষ, এ্যাড কবির আহমেদ,যুব ঐক্য পরিষদের নেতা লিটন হুসাইন, মো: ইকবল হোসেন শেখ,ছাত্র ঐক্য পরিষদের নেতা ইউনুচ আলী সরদার,ফয়সাল হোসেন প্রমুখ।

নির্বাচনী পথসভার জনসমুদ্রে বক্তরা বলেন, জনতা আগামী ২১ শে মে উপজেলা পরিষদ নির্বাচনে সন্ত্রাস-দখলবাজমুক্ত,ন্যায় বিচার,সুশাসন,উন্নয়ন,রাতের আধার গায়েবী মামলা থেকে মুক্তি পেতে ও সাধারণ মানুষের অধিকার ফিরে পেতে পরিবর্তনের অঙ্গীকার ও স্মাট উপজেলা গড়তে তালা সদরের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলামকে ঘোড়া প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে শিশু রামিছা ধর্ষণ ওবিস্তারিত পড়ুন

তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সাতক্ষীরার তালায় আলোচিত মোঃ দিদার আলী মোড়লকে গাঁজা সেবনের সময় আটক করেছেবিস্তারিত পড়ুন

তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যেবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা
  • সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • তালার খলিলনগরে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন
  • ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতিবাদে তালায় বিশাল বি*ক্ষোভ মিছিল
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার
  • প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু
  • কলারোয়ায় বুশরা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
  • তালায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • তালার হাজরাকাটি বাজারে চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে থানায় এজাহার দায়ের