শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লুটকৃত অস্ত্র ফেরত দিল ডাকাতরা, কোন আসামীকে আটক করতে পারেনি পুলিশ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার জগন্নাথপুরের মুক্তিযোদ্ধা সহ ৪ পরিবারে ডাকাতির ঘটনায় ২৪ ঘন্টা অতিবাহিত হলেও কোন আসামী আটক করতে পারেনি পুলিশ। অপরদিকে ডাকাতির পরদিন পুলিশ ও গোয়েন্দা পাহারার মধ্যে বাড়ির বাহিরে লুটকৃত অস্ত্র ফেলে রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। যা রীতিমত এলাকায় ভীতি ও ত্রাস সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, পূর্ব পরিকল্পিত ভাবে সংঘবদ্ধ ভাবে গত শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত নকুল চন্দ্র ঘোষের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ (৬২) বাদি হয়ে দেবহাটা থানায় এজাহার দায়ের করেছেন। বাড়ির লোকজন ডাকাতির ঘটনায় জড়িতদের ২/১ জনকে আংশিক চিনতে পারলেও সনাক্ত করতে পারেনি তারা। তবে ঘটনার দিন রাতে শরৎ চন্দ্র ঘোষের ছেলে সৌরভ কুমার ঘোষ গভীর রাত পর্যন্ত খেলা দেখছিলেন নিজ ঘরে। এরপর তিনি খেলা দেখে শুয়ে পড়ার কিছুপর পরই ডাকাতরা বাড়িতে প্রবেশ করে। প্রথমে যোগেষ ঘোষের ঘরে এরপর সুভাষ চন্দ্রের ঘরে প্রবেশ করে অস্ত্রধারীরা। বাড়ির লোকদের জিম্মি করে ধারাবাহিক ভাবে তারা একের পর এক ১১টা ঘরে লুট করে তারা। ২ঘন্টা লুটের পর ওই বাড়ি ছাড়ে দস্যুরা।
এদিকে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ জানান, ঘটনার দিন কোন কিছু বোঝার আগে অস্ত্র নিয়ে আমাদেরকে জিম্মি করে বাড়ির সবকিছু লুট করে। চোখের সামনে সবকিছু লুট করতে থাকলেও চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না। প্রায় ২ ঘন্টার মত সময় ধরে তারা আমাদের বাড়িতে ছিল। একটার পর একটা ঘরে লুট করে তারা। আমাদের পরিবারের দীর্ঘদিনের অর্জিত স্বর্ণলঙ্কার, নগদ টাকা, মুল্যবান জিনিসপত্র লুটে নিয়ে চলে গেছে ডাকাতরা। এখন আমাদের পুলিশের তদন্তের উপর নির্ভর করা ছাড়া আর কিছু করার নেই।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহমুদ হোসেন জানান, ডাকাতি হওয়া মালামালের মধ্যে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। তবে ঘটনা জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়