শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জরায়ু ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়ন বিষয়ক সমন্বয়ক সভা অনুষ্ঠিত

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরায় জরায়ু- মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়ন বিষয়ক সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় (৬ জুলাই) সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়ন বিষয়ক সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়।

ইলেকট্রনিক ডাটা ট্রাকিংস জনসংখ্যা ভিত্তিক জরায়ু- মুখ ও স্তন ক্যান্সার স্কিনিং কর্মসূচি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত সমন্বয় সভায় স্বাস্থ্য বিভাগ খুলনার পরিচালক ড. মো. মনজুরুল মুরশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ. ফ. ম রুহুল হক এমপি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি ক্লিনিক হেলথ এ্যাসিসট্যান্স ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম নুরুন্নবী কবির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিজিএমই এর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ) প্রফেসর ড. কাজী আফজালুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রুহুল কুদ্দুস, সাবেক অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগ খুলনা বিভাগীয় ইনচার্জ মো. আকিব উদ্দীন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ আল হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনী বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার শংকর প্রসাদ বিশ্বাস, সার্জারী বিভাগের প্রধান ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম, প্যাথলজী বিভাগের প্রধান ডা. রেবা দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈন, পুলিশ সুপার (ডিএসবি) আতিকুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. গাজী বাশির আহমেদ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরতি-ই-খোদা।

এসময় বিভিন্ন বিষয়ের উপরে প্রস্তাব উপস্থাপনা করেন ইপিসিবিসিএসপি এর প্রকল্প পরিচালক প্রফেসর আশরাফুন্নেছা, শেখ নাজিম উদ্দীন লিংকন, ডা. পুষ্পানঞ্জলী রায়, ডা. আহসানুল ইসলাম কল্লোল।

এসময় সাতক্ষীরা জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জরায়ু- মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়নে যে যেখানে দায়িত্ব পালন করছে তাদের দায়িত্ব নিয়ে সচেতনতা তৈরি করতে হবে। জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মাসিক সমন্বয় সভার মাধ্যমে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং বিষয়ে সচেতন করতে কাজ করতে হবে। এর ভয়াবহতার বিষয়ে জানাতে হবে। ৩০ থেকে ৬০ বছর বয়সের মহিলাদের এই সমস্যা বেশি ধরা পড়ে। তাদের বোঝাতে হবে লজ্জা বাদ দিয়ে নিকস্থ হাসপাতালে যেয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তিনি আরো বলেন, সচেতনতা বৃদ্ধি না করতে পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারবো না। তাই স্কুল, মসজিদসহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অবশ্যই জরায়ু- মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়ন বিষয়ে সচেতনতার জন্য কাজে লাগাতে হবে।

তিনি আরো বলেন, সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগকে একটি মডেল স্বাস্থ্য বিভাগে পরিনত করার চেষ্টা চলছে। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করতে স্বাস্থ্য বিভাগকে স্মার্ট সেবা দিতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লোপোসকপিস্ট ডা. নন্দিনী সরকার পিউ।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা