বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে পাচারকালে সাতক্ষীরায় কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ১ কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম ওজনের একটি স্বর্ণের বার সব এক চোরাচালানিকে বিজিবি আটক করেছে।

রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার ভোমরার লক্ষ্মীদাড়ি মধ্যপাড়া সীমান্ত এলাকা থেকে এই স্বর্ণসহ আটক করা হয় তাকে। আটক স্বর্ণের দাম ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা বিওপির একটি টহল দলের সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সকাল সাড়ে সাতটার দিকে এক ব্যক্তিকে ভোমরা লক্ষ্মীদাড়ি মধ্যপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে যেতে দেখে তাকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এ সময় তার দেহ তল্লাশি করে ১ কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটককৃত চোরাকারবারির নাম মাসুদ রানা (২৬)। সে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, ভারতে সোনা পাচার করা হবে এমন গোপন খবরের ভিত্তিতে টহলরত বিজিবি হাবিলদার শহীদুল ইসলানের নেতৃত্বে বিজিবি সদস্যরা কৃষি ব্যাংকের সামনে দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করেন। এ সময় তার দেহ তল্লাশী করে অর্ন্তরবাসের মধ্যে রাখা একটি সোনার বার উদ্ধার করেন। যার ওজন এক কেজি ৬১ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ছয় লাখ ৭৩ হাজার ১০০ টাকা। আটককৃত সোনা ৩৩ ব্যাটালিয়ন কমান্ডারের মাধ্যমে ট্রেজারীতে জমা দেওয়া হবে। সদর থানায় মামলা দেওয়া হবে পাচারকারি মাসুদ রানার বিরুদ্ধে।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবেবিস্তারিত পড়ুন

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে
  • ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে