শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিভ্রান্ত না হয়ে সরকারের উপর বিশ্বাস রাখুন : আশাশুনিতে রুহুল হক এমপি

সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেছেন, অতিশীঘ্রই স্লুইসগেট নির্মাণ করে আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে স্থায়ীভাবে সমাধান করা হবে। আপাতত কপোতাক্ষ নদের কাটাখালী খালে ও খোলপেটুয়া নদীর চেউটিয়া খাল সংলগ্ন বেড়িবাঁধে পাইপ স্থাপন করে এলাকায় ধান চাষের উপযোগী করে তোলা হবে। খাজরা ইউনিয়নের রাস্তা ঘাটের বরাদ্দ দেওয়া হয়েছে কিনা জানতে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলে দেখুন। কাপসণ্ডা বাজার থেকে বড়দল ইউনিয়নের গার্লস স্কুল পর্যন্ত কার্পেটিংয়ের কাজ আজ উদ্বোধন করা হয়েছে। চেউটিয়া বাজার থেকে খাজরা বাজার পর্যন্ত কার্পেটিংয়ের রাস্তার মালামাল এসে গেছে। কারও বড় বড় মুখরোচক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে সরকারের উপর বিশ্বাস রাখুন।

রবিবার বিকালে উপজেলার খাজরা ইউনিয়নের কাপসণ্ডা মৎস্যসেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাজরা ও বড়দল ইউনিয়নের ১০ হাজার বিঘা জমির জলাবদ্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সুধী সমাবেশের আয়োজন করে খাজরা ও বড়দল ইউনিয়নের জলাবদ্ধতা নিরসন সমন্বয় কমিটি।

কমিটির সভাপতি বিমল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি রুহুল হক এমপি আরও বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে টেঁকসই বেড়িবাঁধ নির্মাণের তালিকায় আশাশুনি উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নদী ভাঙনে আশাশুনির মানুষ আর প্লাবিত হবে না। বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার থেকে প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজার পর্যন্ত কার্পেটিংয়ের রাস্তার সংস্কার কাজের জন্য ৮ জুলাই (সোমবার) থেকে মাপ জরিপ করা হবে। এবছরের মধ্যেই আপনারা সুন্দর সড়কে যাতায়াত করতে পারবেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের এসডিও রাশিদুল ইসলাম, আশাশুনি উপজেলা প্রকৌশলী মোঃ নাজিমুল হক, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান ও আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন।

সাবেক ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, দিপংকর সরকার দীপ, দিপংকর বাছাড় দীপু, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, ওমর সাকি পলাশ, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম, স ম সেলিম রেজা মিলন, আব্দুল আলিম সহ উপজেলার সর্বস্তরের নেতাকর্মী।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা