বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দু’মাসের শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা, মা গ্রেফতার

সাতক্ষীরা শহর উপকণ্ঠ রইচপুরে দু’মাসের মেয়েশিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মা সুরাইয়া ইয়াসমিন মুক্তাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোররাতে সাতক্ষীরা পৌরসভার রইচপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুরাইয়া ইয়াসমিন রইচপুর গ্রামের মুজাফফর হোসেনের মেয়ে ও খুলনার গিলাতলা এলাকার মুছা শেখের স্ত্রী।

তিনি বাবার বাড়িতেই একছেলে ও একমেয়েকে নিয়ে থাকতেন।

রইচপুর গ্রামের জাকির হোসেন জানান, সুরাইয়া ইয়াসমিনের শিশু কন্যা মমতাজ খাতুনকে রোববার বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনরা রাত এগারটার দিকে বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এসময় শিশুটির মা সুরাইয়া খাতুনকে পানিতে ডুবিয়ে সন্তান হত্যার কথা স্বীকার করতে শোনা যায়।

তিনি আরও জানান, সুরাইয়াকে মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে দেখা যায় । এর আগে সে তার নিজের ছেলেকেও হত্যা করার চেষ্টা করেছিল।

সাতক্ষীরা সদর থানার ওসি মোহিদুল ইসলাম জানান, নিজকন্যাকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মানসিক ভারসাম্যহীন নারী সুরাইয়া খাতুন মুক্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এঘটনায় শিশুটির বাবা মুছা শেখ সুরাইয়া খাতুন মুক্তাকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণেবিস্তারিত পড়ুন

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করাবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি