রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেমিকের বিশেষ অঙ্গের ৯০ ভাগ কেটে পালালেন প্রেমিকা

লক্ষ্মীপুরের রায়পুরে হোটেলের ভেতরে প্রেমিকের বিশেষ অঙ্গের ৯০ ভাগ কেটে পালালেন প্রেমিকা। এ ঘটনার ১১দিন পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে চারটি হোটেল ও চাইনিজ রেস্টুরেন্টের ৪৫টি গোপন কক্ষ ভেঙে ফেলা হয়েছে।

সোমবার সন্ধ্যায় মেঘনার পাড়ে মাছ ঘাট এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারের সহযোগিতায় এসব হোটেল কক্ষ ভাঙা হয়।

গত ২৯ জুন রায়পুর উপজেলার আলতাফ মাস্টারঘাটের কলাপাতা রেস্টুরেন্টে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত তাওহিদুল ইসলাম (আল আমিন) চাঁদপুরের ফরিদগঞ্জের পশ্চিম পোয়া এলাকার অহিদুর রহমান জমাদারের ছেলে। আলআমিন এখনো লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। ওই প্রেমিকা (প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী) তার নিজ বাড়িতেই অবস্থান করছেন। তবে এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি কেউ।

প্রবাসীর স্ত্রী জানান, এক বছর ধরে আল আমিনের সঙ্গে তার প্রেমের সর্ম্পক চলে আসছে। বিয়ের আশ্বাসে প্রায় সময় তারা দুইজনই বিভিন্ন স্থানে ঘুরতে বের হতেন। শারীরিক সম্পর্ক করেন এবং আলআমিনকে গহনাসহ তিন লাখ টাকাও দিয়েছেন। কিন্তু আলআমিন তাকে বিয়ে না করে অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেন। পরে বিষয়টি জেনে যান তিনি। গত ২৯ জুন দুপুরে মোটরসাইকেলযোগে আলতাফ মাস্টারঘাট এলাকায় ঘুরতে যান তারা। আলআমিন একটি হোটেলের গোপন কক্ষ ভাড়া নিয়ে ওই নারীর সঙ্গে দৈহিক মেলামেশা করার চেষ্টা করেন। এক পর্যায়ে আলআমিনের বিশেষ অঙ্গ কেটে পালিয়ে যান ওই নারী।

স্থানীয়রা ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

রায়পুর থানার ওসি মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ওই যুবক সদর হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা বা লিখিত অভিযোগ করেনি।

সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর জানান, আলআমিনের বিশেষ অঙ্গের ৯০ ভাগ কেটে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ছেলেটি ভর্তি আছে, চিকিৎসা চলছে।
সূত্র: যুগান্তর

একই রকম সংবাদ সমূহ

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী