রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টাইগার রবিকে দেশে পাঠানো হচ্ছে, নিষিদ্ধ হতে পারে ভারতে

কানপুর টেস্ট ম্যাচে রবিউল ইসলাম রবি ওরফে টাইগার রবি নামের বাংলাদেশি সমর্থককে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার।

তিনি মূলত মেডিকেল ভিসা নিয়ে ভারতে গিয়ে খেলা দেখেছেন।

গ্রিন পার্ক স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন সময়ে ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বলে জানিয়েছিলেন টাইগার রবি। তবে এই অভিযোগ অস্বীকার করে কানপুর পুলিশ। সেই সঙ্গে ‘টাইগার রবি’কে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত।

কানপুর টেস্টের প্রথম দিনে মাঠের খেলা ছাপিয়ে আলোচনায় উঠে আসেন টাইগার রবি।

সংবাদমাধ্যমের কাছে রবি দাবি করেন, স্থানীয় কিছু দর্শকের সঙ্গে কথা–কাটাকাটি হয় তার, যেটা পরে হাতাহাতিতে গড়ায়। তাকে পাঁজরে এবং কোমরে আঘাত করা হয়েছে। হাসপাতালে আঘাত পর্যালোচনা করতে সিটি-স্ক্যান এবং এক্স-রে পরীক্ষা করা হয়। সেখান থেকে অবশ্য আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

অন্যদিকে স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও রবির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন কানপুরের কল্যাণপুর এলাকার এসিপি অভিষেক পান্ড।

তিনি বলেন, মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে কোনো সমর্থক আঘাত করেনি। পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরী ভিত্তিতে সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যায়। সে অনেক আগের থেকে ভালো অনুভব করছে।

এর আগে চেন্নাই টেস্টেও হেনস্থার অভিযোগ তুলেছিলেন টাইগার রবি। তার এমন আচরণ ভারত সফররত বাংলাদেশ দলকেও বিব্রতকর অবস্থায় ফেলেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এরই মধ্যে তাকে ভারত ছাড়তে হচ্ছে। গত শুক্রবার রবিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

সেখান থেকে ছাড়া পাওয়ার পর তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে ইতোমধ্যে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে।

এদিকে রবিকে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভারতে পুনরায় প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে শোনা যাচ্ছে।

কিন্তু গত শুক্রবার রাতে হাতাহাতির ঘটনাটিকে সত্য দাবি করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই ক্রিকেটভক্ত। যেখানে তিনি বাংলাদেশের সাংবাদিক এবং মিডিয়ার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।

মূলত, মিডিয়া তার কথাগুলোকে ভিন্নভাবে প্রকাশ করেছেন বলে অভিযোগ করেছেন রবি। এ ছাড়াও ক্রিকেট মাঠে টাইগার রবিকে আর দেখা যাবে না বলেও উল্লেখ করেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!