বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জা.বি এলামনাই এসোসিয়েশন সাতক্ষীরা শাখার কমিটি গঠন ও জাবিয়ান মিলনমেলা

নিজস্ব প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠন ও জাবিয়ান মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরার মোজাফ্ফর গার্ডেন ও রিসোর্টে এ কমিটি গঠন ও জাবিয়ান মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীর এক জাবিয়ান মিলনমেলায় পরিনত হয়। বিশিষ্ট ব্যবসায়ী সাবেক জাবি শিক্ষার্থী মো. গোলাম ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এলামনাই সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন জাবিয়ান সাতক্ষীরার প্রধান উপদেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাতক্ষীরার কৃতী সন্তান অধ্যাপক ড. মো. মনজুর ইলাহী, তালা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবিয়ান শেখ মো. রাসেল। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান সাতক্ষীরায় অবস্থানরত ১৪ তম ব্যাচ থেকে ৫২ ব্যাচ পর্যন্ত প্রায় ১০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় অতিথিদের মধ্যে জাবিয়ান সাতক্ষীরার পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। এসময় যারা আশির দশকে, নব্বইয়ের দশকের ছাত্র থেকে শুরু করে বর্তমান অনুজদের সাথে নিয়ে তারা তাদের বন্ধু, অগ্রজ ও অনুজদের মিলে ক্যাম্পাসের স্মৃতি চারণে, আড্ডায়, সাংস্কৃতিক সন্ধ্যায়, প্রীতি ভোজে দিনটি অতিবাহিত করেন। আলোচনা সভা শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠনের মধ্যে দিয়ে এলামনাই গঠন করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মনজুর ইলাহীকে সভাপতি, সহ সভাপতি মো. গোলাম ফারুক, ‌সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শ‌ফিকুর রহমান পরাগকে সাধারণ সম্পাদক, জনতা ব্যাংক শাখা প্রধান মোঃ শাহিনুর রহমানকে
সাংগঠনিক সম্পাদক, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার এডমিন ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমানকে কোষাধ্যক্ষ করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী