বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

” লিডার্স এর আয়োজনে শ্যামনগরে গ্রামীন নারী কৃষি মেলা ২০২৪ উদযাপন”

“গ্রামীণ নারীর মর্যাদাপূর্ণ জীবন গড়ি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগরে লিডার্স এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অফ সুইডেনের আর্থিক সহযোগিতায় গ্রামীন নারী কৃষি মেলা ২০২৪ উদযাপন করা হয়েছে। বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ে ১৫ অক্টোবর সকাল ১১ টায় গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদের নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও গ্রামীণ কৃষি মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব হাজী নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়পাঙ্গাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সৌমিত্র জোয়ারদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা উন্নয়ন কর্মী সুমাইয়া জান্নাত, অবসর প্রাপ্ত শিক্ষক জনাব নিমাই চন্দ্র মন্ডল, সমাজসেবক জনাব দেবব্রত কুমার মন্ডল, প্রকল্প সমন্বয়কারী জনাব সুব্রত অধিকারী, মিল অফিসার জনাব জয়দেব কুমার জোদ্দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার সুলতা রানী সাহা l মেলায় গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীরা চারটি স্টলে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করেন। এই গ্রামীন নারী কৃষি মেলায় অংশগ্রহণ করে তারা খুবই খুশি।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী