বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় দাদীকে জবাই করে হত্যা করলো পৌত্র!

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় দাদী সখিনা খাতুন (৭০) কে জবাই করে হত্যা করেছে এক নেশাগ্রস্থ পৌত্র (পোতা)। সখিনা খাতুন তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামের মৃত কওছার জোয়ার্দারের স্ত্রী। আর হত্যাকারী মশিয়ার রহমান জোয়ার্দারের পুত্র নেশাগ্রস্থ হানিফ জোয়ার্দার (২৩)। সে স্থানীয় শালিখা কলেজে ডিগ্রীতে অধ্যয়নরত বলে জানা গেছে।

শুক্রবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে উক্ত ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের লাশ ও হত্যাকারীকে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানায়, সকালে তুচ্ছ ঘটনা নিয়ে দাদীর সাথে ঝগড়া করে নেশাগ্রস্থ হানিফ জোয়ার্দার। এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সে তার দাদী সখিনা খাতুনকে জবাই করে। এ সময় ঘটনাস্থলেই মারা যায় সখিনা খাতুন। বিষয়টি নিশ্চিত করেছেন খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু।

তালা থানার ওসি (তদন্ত) মোঃ ফারুক হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক হানিফ জোয়ার্দারকেও আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সে হত্যার দায় স্বীকার করেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক