বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের বাংলাদেশ সফরে এসে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা প্রত্যক্ষ করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সিনিয়র কর্মকর্তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে দেখা করতে এলে তিনি এই আহ্বান জানান।

ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন।

রিপাবলিকান পার্টির সঙ্গে যুক্ত এই থিঙ্কট্যাংকটি বিশ্বব্যাপী গণতন্ত্র প্রচারে কাজ করে। প্রতিষ্ঠানটির আঞ্চলিক প্রধান স্টিভ সিমার নেতৃত্বে আইআরআই কর্মকর্তারা তাদের চলমান সফরের অংশ হিসেবে রাজনীতিবিদ, ছাত্র সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন।

সিমা বলেন, আইআরআইয়ের প্রধান লক্ষ্য হলো অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোকে সমর্থন করা, বিশেষ করে যখন দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কারের জন্য ব্যাপক দাবি উঠেছে।

তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে দেশের প্রকৃত গতিপথ নিয়ে উদ্বেগ ছিল। এই সংস্কারগুলোর সাফল্য যুক্তরাষ্ট্রের জন্যও গুরুত্বপূর্ণ।

অধ্যাপক ড. ইউনূস বলেন, তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করার পর নির্বাচন আয়োজন করবে। নির্বাচন আয়োজনের যাত্রা এরই মধ্যে শুরু হয়েছে এবং নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাটি প্রস্তুত করবে।

তিনি বলেন, বাংলাদেশ নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।

তিনি শীর্ষ রিপাবলিকান সিনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাবেন, যেন তারা ছাত্র-নেতৃত্বাধীন গণজাগরণের মাধ্যমে আনা অভূতপূর্ব পরিবর্তন প্রত্যক্ষ করতে পারেন।

আইআরআই কর্মকর্তা জিওফ্রে ম্যাকডোনাল্ড, আইআরআই-এর দেশীয় প্রধান জোশুয়া রোজেনব্লুম এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ বৈঠকে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার