শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি : বাংলার সকল হিন্দু এক হও এই স্লোগান সামনে নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৬ শে নভেম্বর বিকালে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলার সভাপতি অধ্যক্ষ ব্রহ্মচারী শ্যামল মহারাজ, অধ্যক্ষ ব্রহ্মচারী কৃষ্ণ শাখা, জেলা প্রতিনিধি মাস্টার জয়দেব বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালচন্দ্র সরদার, জেলা যুব প্রতিনিধি পবিত্র মন্ডল সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় একটি মহল হেলমেট বাহিনীর বাধার মুখে পড়ে মানববন্ধন ভন্ডুল হয়ে যায়। এরপর বিক্ষোভকারীরা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন সাতক্ষীরা শ্যামসুন্দর মন্দিরে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। এবং অবিলম্বে তাকে মুক্তি না দেয়া হলে সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার কঠোর হুঁশিয়ারি দেন তারা।

একই রকম সংবাদ সমূহ

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার