রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনা ও রেহানাকে ‘কটাক্ষ’ করে যা বললেন সোহেল তাজ

গত ৫ আগস্ট তীব্র প্রাণঘাতী গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে নানা দাবি-দাওয়ার নগরীতে রূপ নেয় ঢাকা শহর। অনেকের অভিযোগ, বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এসব ঘটনার পেছনের ইন্ধন যোগাচ্ছে।

সবশেষ মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী কুপিয়ে হত্যা করা হয়।

এ নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের ছেলে ও স্বাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের ওপর ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ।

বৃহস্পতিবার সামাজিকমাধ্যম ফেসবুকে সোহেল তাজ লিখেন, ‘হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র-জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে’।

দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য আওয়ামী লীগকে নিশানা করেছেন সোহেল তাজ। তিনি বেশকিছু ইস্যু তুলে ধরে বলেছেন, ক্ষমতায় ফেরার চেষ্টায় আওয়ামী লীগ নির্লজ্জ হয়ে এসব কর্মকাণ্ড করছে।

সোহেল তাজ আরো লিখেন, ‘কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না। প্রথমে ডিজিটাল জুডিশিয়াল ক্যু-এর চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা- আনসার বাহিনী দিয়ে, ব্যাটারি রিকশা, নূর হোসেন দিবসে “Trump” কার্ড, ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা, বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা’।

ফেসবুকে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী লিখেন, দু‘ইটা বই সবাইকে পড়তে অনুরোধ করবো: ১. আমার ফাঁসি চাই, ২. অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী। এই দুইটা বই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার প্রতি ইঙ্গিত করে সোহেল তাজ লিখেছেন, ‘নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই- আমি আপাদেরকে চিনি’।

আওয়ামী লীগের সমর্থকদের অনেকে সোহেল তাজকে নিয়ে হিংসাত্মক মন্তব্য করছেন সামাজিকমাধ্যমে। যা দৃষ্টি এড়ায়নি তার।

সোহেল তাজ বলছেন, আওয়ামী লীগ নীতি বিচ্যুত দল।

তিনি আরো লিখেন, ‘আওয়ামীলীগের ব্রেইন ওয়াশড নষ্ট পচা নীতি/আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো, অনতিবিলম্বে আমার এই ফেইসবুক পেইজটি আনফলো করতে- আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মউপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার’।

একই রকম সংবাদ সমূহ

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১

শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজনবিস্তারিত পড়ুন

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক তাণ্ডব চালিয়েছেনবিস্তারিত পড়ুন

আ.লীগের লকডাউন ঘিরে গোপালগঞ্জে যে সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী

দুই দিনের লকডাউন কর্মসূচি ঘিরে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা ঠেকাতে গোপালগঞ্জেবিস্তারিত পড়ুন

  • ‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলায় গ্রেপ্তার ছয়জন
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি
  • ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী
  • গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী