বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের লাবসা গ্রামে অবস্থিত বহু প্রাচীন ঐতিহ্যবাহী ও নির্মাণশৈলীর অনন্য নিদর্শন লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বেইজ ঢালাইয়ের মাধ্যমে মসজিদটির পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বেইজ ঢালাইয়ে নির্মাণ সামগ্রী ঢেলে মসজিদ পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুর ইসলাম, জাতীয় পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদ কমিটির সভাপতি শেখ হেলালুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ নূরুল্লাহ, সহ-সভাপতি শেখ আহছানউল্লাহ, শেখ শওকত উল্লাহ, শেখ সিরাজুল ইসলাম, শেখ আব্দুল আওয়াল, শেখ মাসুদ আলী, শেখ আব্দুল খালেক প্রমুখ। উল্লেখ্য যে, আল্লাহর ঘর এই মসজিদটি ১৬৯৮ সালে নির্মাণ করা হয়। ৩০০ বছরের এই মসজিদটি যেন এই এলাকার মুসল্লিদের ভালোবাসার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এ মসজিদটি দীর্ঘদিন ধরে রেখেছে হাজারো স্মৃতি। বর্তমানে মসজিদের ছাদ খসে পড়ছে। সেখানে একসাথে অনেক মানুষ ভয় ও ঝুঁকির মধ্যে নামাজ আদায় করছিলেন এলাকার মুসুল্লীরা। বহু বছরের পুরনো প্রাচীন এ মসজিদ টি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় পুননির্মাণ জরুরী হয়ে পড়ে। মসজিদ পুননির্মাণ করতে প্রচুর অর্থের প্রয়োজন।

মহান আল্লাহর ঘর মসজিদ পুনঃনির্মাণে মুসলীম ভাই-বোনদের সকলের আর্থিক সহযোগিতার আহবান জানিয়েছেন মসজিদ কমিটি ও এলাকাবাসী। প্রয়োজনে মসজিদের ব্যাংক হিসাব নং- লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদ। উত্তরা ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা শাখা। একাউন্ট নং-০০১১১০১১১৫৬৬৬। মসজিদ কমিটির সদস্য, মসজিদ পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদের ইমাম হাফেজ মীর আবুল কালাম।

একই রকম সংবাদ সমূহ

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল