রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবিনার বাসায় সাতক্ষীরার জেলা প্রশাসক

দুই দুইবারের সাফ শিরোপা জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ক্যাপ্টেন, অদম্য সংগ্রামী প্রমীলা ফুটবলার সাবিনা খাতুন। বাংলাদেশের জন্য গৌরব ও সম্মান বয়ে আনা এই ফুটবলারের বাসায় আতিথেয়তা গ্রহণ করেন সাতক্ষীরা জেলার সম্মানিত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাথে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। আলাপচারিতায় জেলা প্রশাসক জানতে পারেন সাবিনার কঠোর অধ্যাবসায় ও কঠিন সংগ্রামের ইতিহাস।

সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার ভাড়া বাসায় বসবাসকালে ২০০৬ সাল থেকেই সাবিনার ক্রীড়া অনুশীলন শুরু। বর্তমানে শহরের সবুজবাগ এলাকায় কোনোক্রমে মাথা গোজার ঠাঁই হয়েছে সাবিনার পরিবারের। ২০০০ সালে তার পিতা সৈয়দ আলী গাজীর মৃত্যুর পর পাঁচ বোন ও মাকে নিয়ে সাবিনার পরিবারে নেমে আসে অনামিষার অন্ধকার। কিন্তু অদম্য সাহস ও প্রতিভা নিয়ে দুর্বার গতিতে ছুটে চলে সাবিনা। একমাত্র পরিবারের সহযোগিতায় সাবিনা আজ সমগ্র দক্ষিণ এশিয়ার এক তারকা ফুটবলার।

প্রতিকূল পরিস্থিতিতে সংগ্রাম করে ফুটবল ছিল তার ধ্যানে, জ্ঞানে। প্রতিটি খেলায় সাবিনার ক্রীড়া শৈলী ছিল খুবই আকর্ষণীয়। সাফ বিজয়ে সামনে থেকে নেতৃত্ব দান করেছেন আর দলের জন্য বয়ে এনেছেন সম্মান। জেলা প্রশাসক সাবিনাকে আরও ভালো খেলার অনুপ্রেরণা প্রদান করেন। তিনি সাতক্ষীরা জেলার ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন এবং নিয়মিত লিগ চালু রাখার ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

পরিশেষে, সরু রাস্তার ভিতরে জাতীয় দলের অধিনায়ক সাবিনার ক্ষুদ্র পরিসরের বাসা দেখে তিনি সাতক্ষীরার এই কৃতি সন্তানের সম্মানার্থে এক টুকরো খাস জমি বন্দোবস্ত প্রদানের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সমগ্র জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন তাদেরকে আবাসনের ব্যবস্থা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান এই জাতির কর্তব্য। সেই কর্তব্যের অংশ হিসেবেই জেলা প্রশাসক, মোস্তাক আহমেদ সাবিনা ও সাবিনার মতো দরিদ্র ও অসহায় খেলোয়াড়দের জন্য সরকারি ও বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক