রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ তোফায়েল হোসেনের সভাপতিত্বে ও মাওঃ নূরুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওঃ আব্দুল মজিদ, প্রফেসর ইকবাল হোসেন, মাওঃ মনিরুজ্জামান, মাওঃ আক্তার ফারুক, মাওঃ মহিদুল ইসলাম প্রমুখ। মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে হামদ, নাত ও ইসলামিক নাটিকা পরিবেশন করেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওঃ তোফায়েল হোসেন বলেন, বাংলাদেশ রাষ্ট্রের শুরু থেকেই ক্ষমতায় যারা এসেছে, তারা কেউ স্বাধীনভাবে কাজ করতে পারেনি। বরং বিভিন্ন দেশের পুতুল সরকার হিসেবে কাজ করেছে। ফলে নিপীড়িত মানুষের অধিকার আদায় হয়নি। সেই জায়গা থেকে ছাত্র জনতার গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাগিয়েছে। তাই যা কিছুই ঘটুক, বৈষম্যবিরোধী চেতনা জারি রাখতে হবে। যাতে বাংলাদেশের সকল ক্ষেত্রে আর কখনো বৈষম্য ফিরে না আসে।

মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক