বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যবসা-বানিজ্যে অসহযোগিতা করলে আমরা একা নয়, ভারতও ক্ষতিগ্রস্থ হবে— জেনারেল (অবঃ) সাখাওয়াত

গাজী হাবিব, সাতক্ষীরা: বাংলাদেশের সাথে ব্যবসা-বানিজ্যে অসহযোগিতা করলে আমরা একা ক্ষতিগ্রস্ত হবো না, ভারতও ক্ষতিগ্রস্থ হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পত্র-পত্রিকার রিপোর্ট অনুযায়ী আমরা যদি ভারতের জন্য ২য় ও ৩য় বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র হই। ভারত কি আমাদের বিনা পয়সায় দেয়। টাকার বিনিময়ে দেয়। তারা গরু রপ্তানি বন্ধ করেছে, কিন্তু আমরা গরুর মাংস খাই না ? ভারত যদি রপ্তানি বন্ধ করে তাহলে তারাই ক্ষতিগ্রস্থ হবে। কারন এটার সাথে দুই পারের লক্ষ লক্ষ লোক জড়িত। তবে আর্থিক ক্ষতির কথা চিন্তা করে তারা রপ্তানি বন্ধ করবে বলে আমার মনে হয়না। তবে, যা হচ্ছে তা সবই রাজনৈতিক।

উপদেষ্টা শনিবার (৭ ডিসম্বের) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের উন্নয়নমুলক কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কখনো শুনেছেন সকল পলিটিক্যাল পার্টি এক জায়গায় বসে কথা বলেছে। আমার বয়স বেশি হয়েছে আমি দেখিও নাই। আমরা সব সময় বলি জাতীয় যে কোন সংকটকালিন সময় অথবা নির্ধারণ করতে হবে একটা পথ। সে টার সময়। আজ হোক কাল হোক রাজনীতিবিদরা দেশ চালাবেন। সে জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয় তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা তখন এলোমেলো হয়ে যায়। একদল এক রকম বলবে, আরেক দল সেটা অপোজ করবে। এখন যেহেতু সবাই একত্রে বসেছেন। এটা একটা বড় অর্জন। এটা একটা উদাহরণ হয়েছে।

পূর্নাঙ্গ স্থলবন্দর হিসেবে ভোমরার কার্যক্রম চালু করার বিভিন্ন সংকটের বিষয়ে তিনি আরও বলেন, ১ হাজার ১শ’ কোটি টাকার চলমান উন্নয়নমুলক কাজ শেষ হলে ভোমরা স্থলবন্দর তার কার্যক্রম পুরোদমে চালাতে পারবে।

এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, ভোমরা সিএন্ডএফ এজেন্টের সভাপতি আবু হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ভোমরা স্থল বন্দরের অংশীজনের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ