রবিবার, আগস্ট ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলের অবসরপ্রাপ্ত নৈশ প্রহরী আলাউদ্দীনের ইন্তেকাল।। দাফন সম্পন্ন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত নৈশ প্রহরী আলাউদ্দীন ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭৫ বছর।

পারিবারিকভাবে জানা যায়, অবসরপ্রাপ্ত তৃতীয় শ্রেণীর কর্মচারী আলাউদ্দীন দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিতসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। বুধবার (১৫ জানুয়ারী) রাত সাড়ে ১০ টার দিকে সিংগা গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না…. রাজেউন)।
মৃত্যকালে তিনি ২ পুত্র, ৩ কণ্যা ও নাতি- নাতনি সহ অসংখ গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ১১টার দিকে সিংগা হাইস্কুল ফুটবল মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজপূর্ব আলোচনায় অংশ গ্রহন করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, জেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু ও মরহুমের বড় পুত্র হাফিজুর রহমান।
জানাজা নামাজপূর্ব আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ।

জানাজা নামাজে শরিক হন প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক সামছুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল আলীম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর কাশেম, সিংগা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান বদরু, শিক্ষক সমিতি সাধারন সম্পাদক মাস্টার মোস্তফা বাকী বিল্লাহ শাহী, মাস্টার হাফিজুর রহমান, মাস্টার সাংবাদিক সামসুর রহমান, মাস্টার তাজউদ্দীন, মাস্টার সিরাজুল ইসলাম, মাস্টার শাহারিয়ার কবির সুমন, মাস্টার ফজলুর রহমান, সমাজ সেবক জহুরুল ইসলাম, ওসমান গণি, শফিকুল ইসলাম, নুরুল আমিন, নজরুল ইসলাম, আমিরুল ইসলাম মন্টু, আহম্মদ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মাজেদ, হুমায়ুন কবির, সিংগা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সবুর, শিক্ষক আ: রউফ, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুস সালাম, বদরুজ্জামান, রফিকুল ইসলাম, মেহেদী হাসান, মরহুমের ছোট পুত্র স্কুলের নৈশ প্রহরী ইসারুল ইসলামসহ অসংখ্য মুসুল্লীগণ।

জানাজ নামাজ পরিচালনা করেন হাফেজ আমির হোসেন।

জানাজা নামাজ শেষে সিংগা বাজারের পার্শ্ববর্তী মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

এর আগে মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাড়িতে ছুটে যান সিংগা হাইস্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের নেতৃত্বে শিক্ষক প্রদীপ বিশ্বাস, স্বপন সরকার, শুভংকর মজুমদার, নাসরিন আক্তার, তহুরা পারভিন, সামিমা খাতুন, স্টাফ সাহিদা খাতুনসহ শিক্ষক মন্ডলী ও ছাত্র- ছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, মরহুম আলাউদ্দীন স্কুল প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ বছর সুনামের সাথে চাকুরী জীবন শেষে ২০১৭ সালে অবসর গ্রহন করেন।

একই রকম সংবাদ সমূহ

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

নাগরিক অধিকার সুরক্ষা, আইনগত সহায়তা কার্যক্রম জোরদার এবং মানবাধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগবিস্তারিত পড়ুন

কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

কলারোয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের সমারোহ বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা

কলারোয়ায় কাঁচা ঝালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি কাঁচা ঝাল বিক্রিবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন
  • কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!
  • কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন