বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত: বিজিবি বলছে মাদক চোরাকারবারি, জনপ্রতিনিধি-পরিবারের দ্বিমত

চাঁপাইনবাবগঞ্জের তেলকূপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তবে, তাকে ‘মাদক চোরাকারবারি’ বলছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। অন্যদিকে পরিবার, জনপ্রতিনিধি ও স্থানীয়দের দাবি, ইতোপূর্বে আহত হাবিলের বিরুদ্ধে সীমান্তে মাদক চোরাকারবারির কোনো অভিযোগ নেই। গমের জমিতে পানিতে দিতে গিয়েই তিনি গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ হাবিল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকূপি মোল্লাটোলা গ্রামের বেলাল উদ্দীনের ছেলে।

পরিবার, জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, শনিবার (২৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে সীমান্তের আর্ন্তজাতিক মেইন পিলার ১৮০ সাব পিলার ৭এস’র নিকটে তেলকূপি মুড়িয়া মাঠের গম ক্ষেতে কাজ করছিলেন হাবিল। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর ক্যাম্পের জওয়ানরা হাবিলকে গুলি করে।

এতে গুরুতর আহত হলে প্রথমে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ হাবিল সাংবাদিকদের জানান, তিনি তার জমিতে পানি দিতে গিয়েছিলেন। ভোরে ঘন কুয়াশার মধ্যে কাজ করার সময় তাকে বিএসএফ গুলি করে।

এসময় সাথে থাকা হাবিলের ভাবি সুলেখা বেগম বলেন, ওই জমিতে তাদের সেচের মর্টার রয়েছে। সেখানে তিনি ও তার দেবর পানি দিতে গেলে বিএসএফ গুলি করে। ‘তার দেবর মাদক চোরাকাবারী নয়’ দাবি করে তিনি বলেন, হাবিল একজন কৃষক, কোনো মাদক চোরাকারবারী নয়।

শাহবাজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য কাশেদ আলী জানান, ভোর ৪টার দিকে হাবিল গুলিবিদ্ধ হয়। তার পরিবার ও এলাকাবাসী বলছে হাবিল জামিতে পানি দিতে গিয়েছিল এবং সেখানে বিএসএফ’র গুলিতে গুলিবিদ্ধ হয়েছে। তবে বিজিবি বলছে, সে চোরাকারবারি, বর্ডারে মালামাল (ফেন্সিডিল) আনতে গিয়েছিল।

তবে ইউপি মেম্বার জানান, ইতোপূর্বে হাবিলের বিরুদ্ধে সীমান্তে মাদক চোরাকারবারির কোন অভিযোগ নেই।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া হোয়াটসঅ্যাপে এক লিখিত বার্তায় জানান, তেলকুপি সীমান্তের আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ঘন কুয়াশার সুযোগ নিয়ে ৭-৮ জন বাংলাদেশি চিহ্নিত চোরাকারবারী চোরাচালানের উদ্দেশে ভারতীয় সীমান্ত অতিক্রম করলে বিএসএফ টহলদল কর্তৃক তাদেরকে লক্ষ্য করে ২-৩ রাউন্ড ফায়ার করে। এসময় বিজিবি গমন করলে বাংলাদেশি চোরাকারবারীরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।

পরবর্তীতে সোর্স মারফত জানা যায় হাবিল নামে একজন চিহ্নিত চোরাকারবারী বিএসএফ’র গুলিতে আহত হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও জানান, তেলকুপি বিওপি’র দায়িত্বপূর্ন পাঁচ কিলোমিটার সীমান্ত এলাকায় বাংলাদেশি কোনো কৃষক অবস্থান করছিলো না।

এ ঘটনায় বিজিবি-বিএসএফ কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকে বসেছে। একইসঙ্গে এ ঘটনায় বিএসএফের প্রতি তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারী পার্শ্ববর্তী আজমত সীমান্তের আর্ন্তজাতিক মেইন পিলার ১৮২ এর ১৩০ গজ এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অন্তর্গত শশ্মনী ক্যাম্পের বিএসএফ জোয়ানদের গুলিতে শহীদুল ইসলাম (২৫) বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়।
সূত্র: যমুনা টিভি।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সংশোধিত বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুনবিস্তারিত পড়ুন

ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনার কথা বিবেচনাবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় করাবিস্তারিত পড়ুন

  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর