বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কণ্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার কলারোয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরেুমে কলারোয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জহুরুল ইসলাম।
আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুননাহার আক্তার।

এসময় উপস্থিত থেকে নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সাজেদা নারী উন্নয়ন পরিষদের সভানেত্রী লতিফা সিদ্দিকা, কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব বালা।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নারীকে সম্মান করতে শিখতে হবে। নারীরা শিক্ষিত হলে আগামীতে পুরো সমাজ শিক্ষিত হবে। তাদের ভিন্ন ভাবে দেখা যাবে না। ছেলে বা মেয়ে হওয়ার কারনে সন্তানদের মধ্যে বৈষম্য করা যাবে না। সব কাজেই পুরুষের পাশাপাশি নারীর ভুমিকা রেয়েছে।

তিনি আরও বলেন, নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে। জুলাই আন্দোলনে নারীদের ভুমিকা অনস্বীকার্য। সাহস করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এসময় তিনি, নারী উন্নয়নে নারী-পুরুষ সকলেই একসাথে কাজ করার আহবান জানান।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য জাহিদুল ইসলাম, প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক এম এ সাজেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, বিভিন্ন এনজিও প্রতিনিধি, নারী নেত্রীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সাধারণ নারীগন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু