বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকায় আরো যেসব নাম বদলালো

বঙ্গবন্ধু এভিনিউ এখন থেকে ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ’

ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট টানা দেড় দশক স্বৈরাচারি কায়দায় দেশ শাসন করা শেখ হাসিনা সরকার পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে অনেক সড়ক ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার বদলে গেছে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম। সড়কটির নতুন নাম হয়েছে শহীদ আবরার ফাহাদ এভিনিউ।

বঙ্গবন্ধু এভিনিউসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন সড়ক, ভবন, ও স্থাপনার নামও পরিবর্তন হয়েছে।

শেখ পরিবার ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্তদের নামে এসব সড়ক ও ভবনের নাম ছিল। মঙ্গলবার এক দপ্তর আদেশে সড়ক, ভবন ও স্থাপনাগুলোর নতুন নামকরণের বিষয়ে জানিয়েছে ডিএসসিসি।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান বলেন, নামকরণ সংক্রান্ত কমিটি প্রস্তাব দিয়েছিল। সে অনুযায়ী আমাদের বোর্ড সভায় তা গৃহীত হয়। এরপর সেটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। স্থানীয় সরকার বিভাগ থেকে অনুমোদনের পর নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে।

সাড়ে পাঁচ বছর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে সারা রাত ধরে নানা নির্যাতন করে হত্যা করে বুয়েট ছাত্রলীগের তৎকালীন বেশ কিছু নেতাকর্মী। নির্মম সেই ঘটনার ভিডিও প্রকাশ হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে ফেসবুকে ভারতবিরোধী পোস্ট দেওয়ার জন্যই তাকে শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়। মর্মান্তিক সেই ঘটনা স্মরণীয় করে রাখতেই আবরার ফাহাদের নামে এই সড়কটির নামকরণ করল দক্ষিণ সিটি করপোরেশন।

আরও যেসব নাম বদল হলো-

# বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণির নাম পরিবর্তন করে আগের নাম ইনার রিং সড়ক।

# বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণির নাম পরিবর্তন করে আগের নাম ঝাউচর প্রধান সড়ক।

# বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সরণির নাম পরিবর্তন করে আগের নাম কামরাঙ্গীরচর লোহারপুল-বুড়িগঙ্গা সড়ক।

# শহীদ শেখ রাসেল শিশু পার্ক, কলাবাগানের নাম পরিবর্তন করে আগের নাম কলাবাগান শিশু পার্ক।

# শহীদ শেখ রাসেল শিশু পার্ক, যাত্রাবাড়ী এর নাম পরিবর্তন করে আগের নাম যাত্রাবাড়ী শিশু পার্ক।

# মেয়র শেখ তাপস সেতুর নাম পরিবর্তন করে আগের নাম কামরাঙ্গীরচর ব্রিজ।

# মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নাম পরিবর্তন করে আগের নাম গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র।

# মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্কের নাম পরিবর্তন করে আগের নাম সরাফতগঞ্জ পার্ক।

# বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নাম পরিবর্তন করে আগের নাম কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র করার সুপারিশ করা হয়।

# মেয়র হানিফ অডিটোরিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নগরভবন অডিটোরিয়াম।

# মেয়র হানিফ ফ্লাইওভারের নাম হয়েছে গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার।

# মেয়র হানিফ জামে মসজিদের নাম হয়েছে আজিমপুর কবরস্থান জামে মসজিদ।

# হানিফ মসজিদের নাম রাখা হয়েছে সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ।

# বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম হয়েছে শহীদ আবরার ফাহাদ এভিনিউ।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী