বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত

মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে শিবচর-জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন শিবচর উপজেলার কুতুবপুর সাহেববাজার এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠু তালুকদার, জাজিরার কলম ঢালীকান্দির বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী। নিহত অপর দুই আরোহীর নাম ঠিকানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে কুতুবপুরের সাহেববাজার এলাকার সড়কে বিপরীতমুখী বেপরোয়া দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে অপর দুই আরোহী মারা যান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় ৪ জনের নিহতের খবর পাওয়া গেছে। দুর্ঘটনার স্থানটি শিবচর-জাজিরার সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার এলাকার। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ