বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা ২,৭০০ ছাড়িয়েছে

মিয়ানমারে গত শুক্রবার দুপুরে আঘাত হানা ৭.৭ মাত্রার ভূমিকম্পটি দেশটির শত বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। এতে প্রাচীন বৌদ্ধ প্যাগোডা থেকে শুরু করে আধুনিক ভবন পর্যন্ত বিধ্বস্ত হয়েছে।

মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে জানিয়েছেন, মৃতের সংখ্যা ২,৭১৯ জনে পৌঁছেছে, যা ৩,০০০ ছাড়িয়ে যেতে পারে। এখন পর্যন্ত ৪,৫২১ জন আহত এবং ৪৪১ জন নিখোঁজ রয়েছেন।

ত্রাণের অভাব ও মানবিক সংকট:

জাতিসংঘের মানবিক সংস্থা (OCHA) জানিয়েছে, মান্দালয়ে একটি প্রাইমারি স্কুল ধসে ৫০ শিশু ও ২ শিক্ষকের প্রাণহানি ঘটেছে।

সংস্থাটি বলছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মান্দালয়ের মানুষ খাবার, পানি ও আশ্রয়ের জন্য সংগ্রাম করছে।

এদিকে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (IRC) জানিয়েছে, অনেকে ভূমিকম্পের পর আতঙ্কে রাস্তায় বা খোলা জায়গায় রাত কাটাচ্ছেন।

গৃহযুদ্ধ ও সহায়তা সংকট:

মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর চলমান গৃহযুদ্ধের কারণে ভূমিকম্পের ঘটনায় ত্রাণ সহায়তা কার্যক্রম আরও কঠিন হয়ে পড়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, সামরিক বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে এবং ভূমিকম্পের পরও বিমান হামলা চালানো হয়েছে।

সংস্থাটির গবেষক জো ফ্রিম্যানের ভাষায়, ‘মিয়ানমারের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে সহায়তা সরবরাহে বাধা দিচ্ছে। এটি অবিলম্বে বন্ধ করা উচিত’।

থাইল্যান্ডে উদ্ধার অভিযান:

মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ডেও আঘাত হেনেছে ভূমিকম্প। এতে রাজধানী ব্যাংককের একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে পড়ার পর সেখানে এখনো ৭০ জন আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ব্যাংককের উদ্ধারকারী দলের নেতা বিন বুনলুয়েরিত বলেছেন, ‘কোনো অলৌকিক কিছু ঘটলে হয়তো ১-২ জনকে জীবিত পাওয়া যেতে পারে’।

থাইল্যান্ডের ডেপুটি গভর্নর তাভিদা কামোলভেজ জানিয়েছেন, ৬টি মানবসদৃশ অবয়ব স্ক্যানারে ধরা পড়লেও কোনো নড়াচড়া বা প্রাণের চিহ্ন নেই।

দেশটিতে এ পর্যন্ত মোট ১৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

সরকার জানিয়েছে, ভবন ধসের কারণ তদন্ত করা হচ্ছে এবং প্রাথমিকভাবে নিম্নমানের ইস্পাত ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

সূত্র: রয়টার্স

একই রকম সংবাদ সমূহ

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক