মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শহীদ পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস জামায়াত আমিরের

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১০ মে) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই ২০২৪ শহীদ পরিবার সোসাইটি’র সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস।

সভায় ডা. শফিকুর রহমান শহীদ পরিবারের সার্বিক খোঁজখবর নেন। তিনি শহীদ পরিবারগুলোর বর্তমান সার্বিক পরিস্থিতি জানতে চান। শহীদ পরিবারের নানার সমস্যার কথা শোনেন। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন। তিনি তাদের মহান রবের প্রতি ভরসা করে ধৈর্য ধারণের পরামর্শ দেন।

শহীদ পরিবারের সমস্যাগুলো কীভাবে দূর করা যায় সে বিষয়ে তিনি তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। জামায়াতে ইসলামী সুখে-দুঃখে সবসময় তাদের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

মতবিনিময় সভায় সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

মতবিনিময় সভায় ‘জুলাই ২০২৪ শহীদ পরিবার সোসাইটি’র পক্ষে গোলাম রহমান (শহীদ নাফিসের বাবা), আবুল হাসান (শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা), মো. মহিউদ্দিন (শহীদ ইয়ামিনের বাবা), রবিউল আউয়াল ভূঁইয়া (শহীদ ইমাম হাসান তায়িমের ভাই), শহিদুল ইসলাম ভূঁইয়া, (শহীদ ফারহান ফাইয়াজের বাবা), নাসির উদ্দিন (শহীদ আহনাফের বাবা), মো. কবির হোসেন (শহীদ যাবির ইব্রাহীমের বাবা), কামাল হাওলাদার (শহীদ সিফাতের বাবা), সেলিম মাহমুদ (শহীদ সজলের ভাই), রাহাত হোসাইন (শহীর রোহানের ভাই), আব্দুল্লাহ আল রইস (শহীদ মিরাজের ভাই), হোসেন আলী হাসান (শহীদ আরাফাতের ভাই), সোলাইমান (শহীদ মো. আতিকুর রহমানের ভাই), মো. অনিক (শহীদ মো. স্বজনের ভাই) প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার