বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘ*র্ষে ২৭ মাওবাদী নিহ*ত

ভারতের ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার আবুঝামাদ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৭ জন মাওবাদী নিহত হয়েছেন।

বুধবার (২১ মে) ভোরে এই অভিযান পরিচালনা করা হয়।

নিহতদের মধ্যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার (মাওবাদী) শীর্ষ নেতা বাসভ রাজুও রয়েছেন। এই সংঘর্ষে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এর একজন সদস্যও নিহত হয়েছেন, এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৪ মাওবাদীছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৪ মাওবাদী
সংঘর্ষের পর, বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক সুন্দররাজ পি জানান, তারা মাওবাদীদের একটি শক্ত ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালিয়েছিলেন। নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য ছিল যে, আবুঝামাদের একটি নির্দিষ্ট এলাকায় একজন সিনিয়র মাওবাদী নেতা লুকিয়ে আছেন। এর ভিত্তিতে নারায়ণপুর, দান্তেওয়াড়া, বিজাপুর এবং কোন্ডাগাঁও জেলার ডিআরজি বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছিল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এই অভিযানকে সফল বলে উল্লেখ করেন এবং জানান যে, মাওবাদী নেতা বাসভ রাজুসহ ২৭ জন মাওবাদী নিহত হয়েছে। তিনি আরও বলেন, এটি ভারতের ইতিহাসে নকশালবাদের বিরুদ্ধে চলমান লড়াইয়ের গুরুত্বপূর্ণ অর্জন, কারণ এই প্রথমবার একজন শীর্ষ মাওবাদী নেতা, যিনি সাধারণ সম্পাদক পদমর্যাদার ছিলেন, তিনি নিহত হয়েছেন।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এই অভিযানের সাহসিকতার প্রশংসা করে এবং বলেন, ‘আমরা শুরু থেকেই তাদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানিয়েছিলাম।’ গত এক মাসে এটি ছিল দ্বিতীয় বড় মাওবাদী বিরোধী অভিযান, যেখানে নিরাপত্তা বাহিনী সফলভাবে মাওবাদী দলের একটি বড় অংশকে আঘাত করেছে।

ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে কারেগুট্টালু পাহাড়ের কাছাকাছি একটি এলাকাতে, যেখানে গত মাসেও একটি বড় মাওবাদী বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল। ২১ এপ্রিল শুরু হওয়া ওই অভিযানেও ৩১ জন মাওবাদী নিহত হয়েছিল, এবং নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরও ছিল।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

একই রকম সংবাদ সমূহ

ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ভারত থেকে আমদানিকৃত চালের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তা ফেরত পাঠানোরবিস্তারিত পড়ুন

ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়

ভারত থেকে পুশইনের শিকার এক ভারতীয় নারীর বর্তমানে ঠায় হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে এবং তাদের হয়রানি করতে সুপ্রিম কোর্টেরবিস্তারিত পড়ুন

  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ
  • ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
  • ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে ভারতের লোকসভায় বিজেপি-কংগ্রেসের উত্তেজনা
  • ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যা বলছে ককরোচ জনতা পার্টি
  • অবশেষে টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা
  • মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের
  • ভারতে আন্দোলন: বিক্ষোভকারী তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
  • অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মোদি সরকার
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির