মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংস্কার বাস্তবায়নের অগ্রগতি ও পদক্ষপ জানাতে মন্ত্রণালয়গুলোকে চিঠি

সংস্কার ও উন্নয়ন সংক্রান্ত নেওয়া পদক্ষেপ ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে মন্ত্রণালয় ও অধীন বিভাগগুলোর কাছে তথ্য চেয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্ত্রিপরিষদ সচিব বরাবর একটি চিঠি পাঠান। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে।

প্রেস সচিবের চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয় ও অধীনস্থ বিভাগসমূহ যে সব সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন কতটুকু অগ্রসর হয়েছে- তা বিস্তারিতভাবে জানাতে হবে।

এ ছাড়া বিভিন্ন সংস্কার কমিশন থেকে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে গৃহীত পদক্ষেপগুলোর তথ্যও দিতে বলা হয়েছে। এসব তথ্য নির্ধারিত ছকের ফরম্যাট অনুযায়ী সফটকপি ও হার্ডকপির মাধ্যমে ৭ কর্মদিবসের মধ্যে প্রেস সচিবের ঠিকানায় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট পদক্ষেপের পেছনের কারণ, বাস্তবায়ন অগ্রগতি এবং কার্যকারিতাও আলাদাভাবে উপস্থাপন করতে হবে।

তথ্য পাঠানোর জন্য নির্দিষ্ট তিনটি ইমেইল ঠিকানা দেওয়া হয়েছে- [email protected] / [email protected] / [email protected]

একই রকম সংবাদ সমূহ

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লার পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন শহরেরবিস্তারিত পড়ুন

  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী