রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলেজ নয়, সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ

অধিভুক্ত নয়, এবার সরাসরি ভর্তির সুযোগ পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৬ জুন থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ৩১ জুলাই পর্যন্ত চলবে। আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে।

যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন সেগুলো হলো- এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স এই চারটি বিষয়।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ও ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ জুন বিকেল ৪টা থেকে ৩১ জুলাই রাত ১২টার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ডাউনলোড করে জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পর আবেদন ফরমের প্রিন্ট কপি ৬ আগস্টের মধ্যে অনলাইন থেকে সংগ্রহ করা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত কোনো শিক্ষার্থীকে আবাসিক সুবিধা দেওয়া হবে না। ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ