বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সৌদির ওয়ার্ক ও ওমরাহ ভিসা সাময়িকভাবে স্থগিত

বাংলাদেশসহ ১৪টি দেশের আবেদনকারীদের ওয়ার্ক ও ওমরাহ ভিসা প্রদানে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে সৌদি আরব। পারিবারিক ভিসা প্রদানেও জারি করা হয়েছে বিধিনিষেধ।

গত ৩১ মে থেকে কার্যকর হওয়া এই আদেশ বলবৎ থাকবে ৩০ জুন পর্যন্ত। স্থগিতাদেশের আওতায় পড়া বাকি ১৩টি দেশ হলো পাকিস্তান, ভারত, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কো।

সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেওয়া হয়েছে এ স্থগিতাদেশ। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ জুন পর্যন্ত নতুন কোনো ওয়ার্ক ভিসা বা ওমরাহ ভিাস প্রদান করা হবে না, এমনকি ৩১ মে’র আগে যারা ভিসা পেয়েছেন এবং এখনও সৌদিতে আসেননি-স্থগিতাদেশ কার্যকর থাকাকালে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হতে পারেন।

মূলত হজযাত্রীদের আগমন এবং হজ শেষে তাদের সৌদি থেকে বিদায় নেওয়া নির্বিঘ্ন এবং ঝামেলামুক্ত রাখতেই এ আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। গত ৪ জুন শুরু হয়েছে চলতি বছরের হজযাত্রা, শেষ হয়েছে ৭ জুন। হাজিদের একটি বড় অংশই জুনের শেষ নগাদ সৌদি থেকে বিদায় নেবেন।

কর্মকর্তারা জানিয়েছেন, যেসব দেশের নাগরিকরা সৌদি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেন, তাদের মধ্যে এই ১৪টি দেশের আবেদনকারীদের সংখ্যা সবচেয়ে বেশি।

একই রকম সংবাদ সমূহ

ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার আহ্বানবিস্তারিত পড়ুন

মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম

১৬ আগস্ট বিএনপি সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হচ্ছে। এ সময়কে সামনেবিস্তারিত পড়ুন

‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান

‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনাবিস্তারিত পড়ুন

  • ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বিশেষ সুবিধা নয়, লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি: ইসি সচিব
  • বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী