বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপি রবি’র সাথে সৌজন্য সাক্ষাত ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেড (নিবন্ধন নং ৮৬/সাত) এর নতুন অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় শহরের মুনজিতপুর মীর এশরাক আলী ইসু মিয়া সড়কের মীর মহলে এমপি’র বাসভবনে যান ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ।

সেসময় নেতৃবৃন্দ এমপি রবিকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নব-গঠিত কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন, কমিটির সদস্য মো. মিজানুর রহমান ও মো. খালিদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য যে, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেড নিবন্ধন নং ৮৬/সাত এর বিদ্যমান অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি যথাসময়ে নির্বাচন করতে ব্যর্থ হওয়ায় সদর উপজেলা সমবায় কর্মকর্তা এর ০৩/১১/২০২০ তারিখের ৪৭.৬১.৮৭৮২.০০০.১৮.০১৮.২০.১২ নং স্মারকে সুপারিশের প্রেক্ষিতে সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০০৩)এর ১৮(৭) ধারায় ০৪/১১/২০২০ তারিখে জেলা সমবায় কর্মকর্তা খোন্দকার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এ ০৩ সদস্য বিশিষ্ট অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন পূর্বক ঘোষণা দিয়েছে।
কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন, কমিটির সদস্য মো. মিজানুর রহমান ও মো. খালিদ হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন