বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে রিট

দেশের মাধ্যমিক পর্যায়ের (সরকারি ও বেসরকারি) সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম গ্র্যাজুয়েট (ডিগ্রি পাসের নিচে নয়) বিধান করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে মানবাধিকার সংগঠন লিগ্যাল সাপোর্ট অ্যান্ড পিপলস রাইডস ফাউন্ডেশনের পক্ষে সংগঠনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহির উদ্দিন লিমন এই রিট করেন।

রুটের বিবাদীরা হলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এবং উচ্চ ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

রিটের বিষয়ে আইনজীবী জহির উদ্দিন লিমন বলেন, একটি হাইস্কুলের শিক্ষক হতে হলে কমপক্ষে স্নাতক ডিগ্রি অর্জন করতে হয়। কেউ কেউ দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও এসব প্রতিষ্ঠানে চাকরি করেন। সেই শিক্ষকদের পরিচালনার ক্ষেত্রে ম্যানেজিং কমিটির সভাপতি ও সদদস্যদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাস অথবা গ্র্যাজুয়েট হওয়া দরকার।

রিটে বলা হয়, ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নয় বলে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রাথমিক বিদ্যালয়ে এই বিধান চালু হলো। তাহলে কেন সরকারি ও বেসকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে না।

জহির উদ্দিন লিমন বলেন, আমার নিজের স্কুল থেকে লেখাপড়া করে আসা শিক্ষার্থীরা সুপ্রিম কোর্টের বিচারপতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও সরকারের বিভিন্ন দফতরসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। কিন্তু ওই স্কুল থেকে গত ৫ বছর ধরে কোনো শিক্ষার্থী গ্রেড ‘এ’ প্লাস পাচ্ছে না। তার কারণ বা নেপথ্যে কী সমস্যা সেটা খুঁজে বের করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন লোক কমিটিতে থাকা দরকার।

তিনি বলেন, বর্তমানে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমসাময়িক বিষয়সহ সব বিষয় দেশের উন্নয়নের সঙ্গে যেখানে দিন দিন আরও উন্নতির দিকে যাওয়ার কথা, সেখানে এসব স্কুলের শিক্ষার মান কমছে নাকি বাড়ছে তার কোনো খোঁজ-খবর রাখতে পারছে না মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সদস্যরা। অনেকাংশে দেখা গেছে, কোনো কোনো মাধ্যমিক স্কুল কমিটির সভাপতি বা অন্যান্য দায়িত্ব প্রাপ্তরা অক্ষর জ্ঞানও নেই।

উল্লেখ্য, স্নাতক (পাস) ও অনার্স-মাস্টার্স কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস নির্ধারণ করা আছে।
অন্যদিকে, হাইকোর্টের রায়ে গ্র্যাজুয়েট ব্যক্তি ছাড়া (ডিগ্রি পাসের নিচে নয়) ফাজিল (স্নাতক) মাদরাসার গভর্নিং বডির সভাপতি হতে পারবে না বলেও অভিমত দিয়েছেন হাইকোর্ট।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর দেশের মাধ্যমিক পর্যায়ের (সরকারি ও বেসরকারি) সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাস করার দাবি জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

একই রকম সংবাদ সমূহ

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ICT কোচিং সেন্টার বৃহস্পতিবার (৬বিস্তারিত পড়ুন

  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’