রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা বন্দরে বেড়েছে শুকনা হলুদের আমদানি, বাজারে কমেছে দাম

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে শুকনা হলুদের আমদানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-জুন) এই বন্দর দিয়ে ৫৪২ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের ৩২ হাজার ২৯১ টন শুকনা হলুদ আমদানি হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৫৫ কোটি টাকা এবং ১ হাজার ৮৪১ টন বেশি।
ভোমরা স্থলবন্দরের শুল্ক স্টেশনের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে এই বন্দর দিয়ে ৩০ হাজার ৪৫০ টন শুকনা হলুদ আমদানি হয়েছিল যার মূল্য ছিল ৪৮৮ কোটি ৫৯ লাখ টাকা।

এই বাড়তি আমদানির প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের ব্যবসায়ী মেসার্স ঠাকুর স্টোরের স্বত্বাধিকারী জানান, আমদানির পরিমাণ বাড়ায় গুঁড়া হলুদের দাম কমেছে। এক থেকে দেড় মাস আগেও প্রতি কেজি গুঁড়া হলুদ ৩২০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।

সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় গুঁড়া হলুদের দাম হ্রাস পেয়েছে। পাশাপাশি অন্যান্য মসলা পণ্যের দামও সহনীয় রাখতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে।

ভোমরা বন্দরের অন্যতম আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান বলেন, “এ বছর অন্য যেকোনো সময়ের তুলনায় শুকনা হলুদের আমদানি বেশি হয়েছে। এসব পণ্য আমরা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছি।”

স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, আমদানির এ ধারা অব্যাহত থাকলে মসলা বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং ভোক্তারা আরও সুবিধা পাবেন।

একই রকম সংবাদ সমূহ

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকেরবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যেবিস্তারিত পড়ুন

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটকবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার