শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিতর্কিত মন্তব্য, ভারতকে হুঁশিয়ারি সিন্ধুর মুখ্যমন্ত্রীর

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সিন্ধু। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দিনে স্বপ্ন দেখা বন্ধ করুন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিওনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, সিন্ধু পাকিস্তানের অবিচ্ছেদ্য এবং অঙ্গীভূত অংশ। সিন্ধু ছিল, আছে এবং ভবিষ্যতেও পাকিস্তানের অংশ থাকবে। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সিং ইতিহাসের সাথে অচেনা।

মুখ্যমন্ত্রী মুরাদ বলেন, সিন্ধু ১৯৩৬ সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার আগেই, বোম্বাই প্রেসিডেন্সি থেকে আলাদা হয়ে গিয়েছিল। সিন্ধুর মানুষ দীর্ঘদিন ধরে তাদের স্বায়ত্তশাসন, মর্যাদা এবং রাজনৈতিক পরিচিতি প্রাধান্য দিয়েছে।

ভারতীয় মন্ত্রীকে পরামর্শ দিয়ে তিনি বলেন, নিজেদের অভ্যন্তরীণ বিভাজন নিয়ে মনোযোগ দিন, আমাদের ব্যাপারে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম সিংয়ের মন্তব্য উদ্ধৃত করে জানায়, আজকের দিনে, সিন্ধুর জমি হয়তো ভারতের অংশ নয়, কিন্তু সভ্যতাগতভাবে, সিন্ধু চিরকাল ভারতের অংশ থাকবে। আর যতটুকু জমির কথা, সীমান্ত বদলাতে পারে। কে জানে, কাল সিন্ধু আবার ভারত ফিরে আসতে পারে।

ভারতীয় মিডিয়া আরও দাবি করেছে যে সিং বলেছিলেন, তার প্রজন্মের সিন্ধি হিন্দুরা কখনও পুরোপুরি পাকিস্তানের সাথে সিন্ধুর সংযুক্তি মেনে নেননি।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ভারতীয় মন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় এটিকে কল্পনাপ্রসূত, সংশোধনমূলক এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে।

একটি বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, সিংয়ের মন্তব্য ‘একটি সম্প্রসারণবাদী হিন্দুত্ব মানসিকতা’ প্রতিফলিত করে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি স্বীকৃত সীমান্ত চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারতীয় নেতাদের উসকানিমূলক ভাষণ দেওয়া বন্ধ করা উচিত এবং এর পরিবর্তে ভারতের নিজস্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর মনোযোগ দেওয়া উচিত, বিশেষত দুর্বল সংখ্যালঘু সম্প্রদায়গুলোর জন্য, যারা ধর্মভিত্তিক সহিংসতার শিকার হয় এবং যাদের বিরুদ্ধে ইতিহাসের বিকৃতির কারণে বৈষম্য হয়।

একই রকম সংবাদ সমূহ

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখনবিস্তারিত পড়ুন

রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির

ভারতে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেবিস্তারিত পড়ুন

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার

ভালো চাকরির লোভ দেখিয়ে ভারতে পাচার করার পর পুনের কুখ্যাত যৌনপল্লিতে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত
  • স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত
  • ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন
  • মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
  • শ্মশানের পাশে মোদির ছবি রেখে ‘কালো জাদু’, তদন্তে পুলিশ
  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • আসামে ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ
  • ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’
  • কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৮
  • ভারতে সরকারের পতন হবে গণতান্ত্রিকভাবে: অভিনেতা প্রকাশ রাজ
  • বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী
  • মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ