রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘর বন্দী জীবন

প্রিয় স্কুল, বন্ধু, শিক্ষকদের মুখ কতদিন দেখিনা। জানি না আবার কবে দেখা হবে সবার সঙ্গে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দ্রুত ছড়িয়ে পড়া কোভিড -১৯ এর কারণে সেই ১৮ মার্চ থেকে শুরু হয়েছে আমার ঘর বন্দী জীবন।

শুরুর দিকে আইইডিসিআর এর সংবাদ সম্মেলনে দেখতাম বাংলাদেশে ৩ জন, কোনোদিন ৫ জন আবার কোনোদিন কেউ আক্রান্ত হননি। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বর্তমান বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দুই লক্ষ ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে প্রায় ২ হাজার ৮০০ জনের। করোনাভাইরাসের দিনগুলো আমি বিভিন্নভাবে কাটাচ্ছি। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমি ব্রাশ করি। তারপর হালকা নাস্তা খাই। এরপর পড়তে বসি।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেশ দিনে ১৫-২০ বার হাত ধোয়া, গরম পানি পান করা, লেবুজল খাওয়া পরিস্কার পরিচ্ছন্ন থাকা ইত্যাদি পালন করছি। মাস্ক ব্যবহার করছি ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করছি। সকালে বইপড়ার পর বাবা-মা’র সাথে গল্প করি। তারপর নাস্তাা খেয়ে, একটু মোবইল দেখি। সব কাজ শেষে দুপুরে খেয়ে একটু বিশ্রাম নেয়। তারপর আবার সন্ধ্যায় পড়তে বসি। পড়া শেষে একটু ইউটিউব দেখি। এখানে বলা প্রয়োজন প্রতিদিন সকালে আমি সাতক্ষীরা জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ক্লাস দেখি। আমার বাবা মায়ের সাথে হাসি ঠাট্টা করেও দিনের অনেকটা সময় কাটছে।
এরমধ্যেও একটা ক্ষোভ আছে। এই পাঁচ মাস বাসার জীবনটাকে বালতির মাছ মনে হচ্ছে। প্রতিদিন বিশ্বে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, মরছেও প্রায় ৫/৬ হাজার মানুষ। এটি একটি ‘পরোক্ষ যুদ্ধ’।

যে যুদ্ধে কেউ সরাসরি যুদ্ধ করতে পারে না কিন্তু মানুষের ক্ষতি হয় সেটাই ‘পরোক্ষ যুদ্ধ’। অথচ সারা বিশ্ব এর বিরুদ্ধে যুদ্ধ করছে। এরমধ্যেও আমরা কিছু ভালো খবর পাচ্ছি। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে গিয়ে মানুষ যখন নাজেহাল তখন সবচেয়ে উপকৃত হয়েছে প্রকৃতি। আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত ও বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেছে শিল্পায়নপূর্ব যুগের পরিবর্তন। দূষিত পানির নদী এখন স্বর্গীয় জলাধার। বহুদিন পর বিশ্ব আবার দেখল স্বচ্ছ নীলাকাশ; শুনল পাখির কলকাকলি।

তবে একটা প্রশ্ন আমার মনে জাগে- পৃথিবী কি কোনোদিন জঞ্জালমুক্ত হবে? এটা নির্ভর করবে মানুষের আচরণের উপর। করোনা ভাইরাস আমাদের অনেক শিক্ষা দিয়ে যাচ্ছে। আগামী পৃথিবীর মানুষের উপর নির্ভর করবে শিক্ষাটা কিভাবে কাজে লাগাবে। এখন আমার ভয় করছে। প্রতিদিন বাংলাদেশে ৩/৪ হাজার মানুষ আক্রান্ত হচ্ছে ও ৪০-৫০ হাজার মানুষ মারা যাচ্ছে। কিন্তু কেউ সরকারি নীতিমালা মানছে না। ভইরাসের পর মানুষ কিভাবে বসবাস করবে বা চলাচল করবে সে এক অষ্টম আশ্চর্যের বিষয়। সচেতন হলে ভালো, তা না হলে আর কী, দূষনেই বসবাস। সচেতন হওয়া আমাদের নিজেদের দায়িত্ব। নিজে সচেতন না হলে সুস্থভাবে বেঁচে থাকা ভার। আমার শুধু একটাই কামনা পৃথিবী যেন সুস্থভাবে চলে। আবার যেনো সব স্বাভাবিক হয়। পৃথিবী যেনো দ্রুত আরোগ্য লাভ করে। সামনেই ঈদ এবার হয়তো ঈদ বা দূর্গোৎসব এমনকি কোনো উৎসবই পালন করা যাবে না। যেমন করে আমরা ২৬ শে মার্চ ও পহেলা বৈশাখ পালন করতে পারলাম না। আর সবার কাছে আমার একটাই অনুরোধ সবাই সরকারী নির্দেশনা মেনে চলুন, ঘরে থাকুন, লোকসমাগম এড়িয়ে চলুন, মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।

অর্ঘ্য ঘোষ- শিক্ষার্থী, ৭ম শ্রেণি,  তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ

সাতক্ষীরার তালায় ভুল অস্ত্রোপচারের অভিযোগে সাধন বিশ্বাস (৪৫) নামে এক রোগীর মৃত্যুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড়বিস্তারিত পড়ুন

  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা