রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমাকেও হয়তো বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে: অমর্ত্য সেন

ভারতে ক্রমবর্ধমান ভাষাগত অসহিষ্ণুতা, বিশেষ করে বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষের বিরুদ্ধে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

শুক্রবার (২২ আগস্ট) এক আলোচনায় যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের বাংলাভাষীদের বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে গণমাধ্যমের খবরের কথা উল্লেখ করে তিনি বলেন, তাকেও হয়তো বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, যেখানে তার পরিবারের শিকড় রয়েছে।

তিনি বলেন, ‘আমার পৈতৃক নিবাস ঢাকায় হওয়ায় আমাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা রয়ে গেছে। এতে আমার কোনো আপত্তি নেই।’

অমর্ত্য সেন বলেন, যদি বাঙালি সংস্কৃতি ও সভ্যতার প্রতি শ্রদ্ধা না থাকে এবং পশ্চিমবঙ্গের বাইরে বাংলাভাষী মানুষদের ওপর যে হয়রানির সম্মুখীন হতে হয়, এর জন্য প্রতিবাদ করা উচিত।

বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী মানুষদের বাংলাদেশে পাঠানোর খবরের কথা উল্লেখ করে তিনি ‘কিছুটা চিন্তিত’ বলেও জানান।

অমর্ত্য সেন বলেন, বাংলার মানুষ বা বাংলাভাষী মানুষরা পেশাগত বাধার সম্মুখীন হচ্ছেন এবং তাদের অসম্মান করা হচ্ছে। আমি দাবি করছি না যে, বাঙালি সংস্কৃতি এবং সভ্যতাই সেরা, তবে আমাদের অবশ্যই বাংলা ভাষা, সংস্কৃতি এবং সভ্যতার ইতিহাস তুলে ধরতে হবে। বাঙালি সংস্কৃতির গুণাবলীর প্রতি শ্রদ্ধা থাকতে হবে। যদি তা না হয়, তাহলে প্রতিবাদ করা দরকার।

তিনি উল্লেখ করেন, ‘খবরের কাগজে দেখেছি বাংলায় কথা বলায় একজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা আমাকে খানিকটা চিন্তায় ফেলে দিয়েছে। সিদ্ধান্ত নিলাম, তাহলে ফরাসী ভাষায় কথা বলবো, কিন্তু সমস্যা হচ্ছে আমি ফরাসী জানিই না।’

একই রকম সংবাদ সমূহ

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকেরবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যেবিস্তারিত পড়ুন

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটকবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা