শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলবায়ু কার্যক্রমে সমন্বয়ের আহবান

বাগেরহাটে জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভা

বাগেরহাটে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভায় এ আহ্বান জানানো হয়।

অর্ধবার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ফোরামের সহ সভাপতি নার্গিস আক্তার ইভা। সভায় আরো উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক শেখ আসাদুজ্জামান, অধিপরামর্শ সম্পাদক মোঃ কাম্রুজ্জামান, ইসরাত জাহান, এম এ সালাম শেখ, এস কে হাছিব প্রমুখ। সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারীরা বলেন, উপকূলীয় জেলা বাগেরহাট জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে একটি। লবণাক্ততা, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও অতিবৃষ্টি মানুষের জীবিকা ও নিরাপত্তাকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলছে। এই সংকট মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সভায় জানানো হয়, জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের লক্ষ্য হলো—জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ফোরামের অভিজ্ঞতা, সমস্যা ও সুপারিশ একত্র করে তা নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরা। এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর কণ্ঠস্বর জাতীয় পর্যায়ের জলবায়ু অভিযোজন ও প্রশমন পরিকল্পনায় প্রতিফলিত হবে।

উদয়ন বাংলাদেশের সভাকক্ষে প্রতিনিধিরা বলেন, স্থানীয় বাস্তবতা ও জনগণের চাহিদা বিবেচনা করে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সরকারি সংস্থা, এনজিও, গণমাধ্যম ও নাগরিক সমাজ একসঙ্গে কাজ করলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা অনেক সহজ হবে।

সভায় জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি, সম্পাদক, বিভিন্ন উপজেলার প্রতিনিধিসহ সাংবাদিক, নারী প্রতিনিধি ও তরুণ সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা সর্বসম্মতভাবে ভবিষ্যতে আরও বেশি সমন্বিত কার্যক্রম গ্রহণের অঙ্গীকার করেন।

একই রকম সংবাদ সমূহ

সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা

বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা কিংবা ফৌজদারি মামলায় জড়িত নন-ক্যাডারবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

২০২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি