সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

কাতারের সার্বভৌম ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলাকে শুধু কাতারের ওপরই নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর মর্যাদার প্রতি এক অবমাননাকর আক্রমণ বলে অভিহিত করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এক জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ অভিমত ব্যক্ত করেন। তিনি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করার পাশাপাশি ইসরায়েলকে এই আগ্রাসনের জন্য জবাবদিহির আওতায় আনা এবং অবিলম্বে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।

তৌহিদ হোসেন তার বক্তব্যে বলেন, কাতারের সার্বভৌম ভূখণ্ডে অকারণ ও অযৌক্তিক ইসরায়েলি আক্রমণ সমগ্র মুসলিম উম্মাহর মর্যাদার প্রতি অবমাননাকর। বাংলাদেশ এ হামলাকে ইসরায়েলের একটি বেপরোয়া অভিযানের অংশ হিসেবে দেখে, যা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবিক আইন এবং বারবার পাস হওয়া জাতিসংঘের প্রস্তাবগুলোকে সম্পূর্ণ অবজ্ঞা করছে।

তিনি আরও বলেন, আমাদেরকে সম্মিলিতভাবে ইসরায়েলকে এই নগ্ন আগ্রাসনের জন্য জবাবদিহি করতে হবে এবং এ ধরনের অবৈধ কার্যকলাপ অবিলম্বে বন্ধের দাবি জানাতে হবে।

সম্মেলনে বাংলাদেশ ওআইসিভুক্ত সকল সদস্য রাষ্ট্রের প্রতি ইসরায়েলের উসকানি ও আগ্রাসন রোধে সমন্বিত কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে ওআইসির মহাসচিব হুসাইন ইব্রাহিম তাহা এবং আরব লীগের মহাসচিব স্বাগত বক্তব্য দেন। তারা মুসলিম উম্মাহর সামগ্রিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সংস্থার সনদের লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করেন।

সম্মেলনে ২৪ জন রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত ছিলেন। বাকি দেশগুলোর প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী বা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। অংশগ্রহণকারী নেতারা ৯ সেপ্টেম্বর কাতারের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং মুসলিম দেশগুলোর নিরাপত্তা ও মর্যাদার প্রতি পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, কাতারের ওপর ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনার জন্য কাতারই এ জরুরি যৌথ আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের আয়োজন করে।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ