শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলবায়ু উদ্বাস্তু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিয়ে সাতক্ষীরায় নাগরিক সভা

সাতক্ষীরা প্রতিনিধি: “জলবায়ু উদ্বাস্তু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন: জনসম্পদ, সেবা ও নীতি প্রভাবনায় প্রবেশাধিকারের মাধ্যমে সহনশীলতা গঠন” শীর্ষক কর্মসূচির আওতায় নাগরিক পর্যালোচনা অনুশীলন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে বেসরকারি সংস্থা উত্তরণের আয়োজনে এ সভার সভাপতিত্ব করেন সাতক্ষীরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম।

ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যাক্টিভিস্ট গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মোজাম্মেল হোসেন, অধ্যাপক পবিত্র মোহন দাশ, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলিনুর খান বাবুল, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি এবং দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌর পদ দাশ প্রমুখ।

ভিজ্যুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন উত্তরণের “জলবায়ু উদ্বাস্তু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি প্রকল্প”-এর সমন্বয়কারী নাজমা আক্তার।

বক্তারা বলেন, জলবায়ু উদ্বাস্তুরা নানা বঞ্চনার শিকার হচ্ছেন। জাতীয় পরিচয়পত্রে গ্রামের পুরোনো ঠিকানা বহাল থাকায় বাস্তুচ্যুত এলাকায় তারা সরকারি বিভিন্ন সেবা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তাদের জীবনযাত্রা অনিশ্চিত হয়ে উঠছে এবং প্রতিদিনই নতুন করে বেঁচে থাকার সংগ্রাম করতে হচ্ছে। বক্তাদের মতে, এই সমস্যার সমাধানে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় জরুরি।

তারা আরও বলেন, সাতক্ষীরা শহরের বস্তি গড়ে উঠেছে বহু মানুষের দীর্ঘদিনের সংগ্রাম ও অবদানে। এড. আব্দুর রহিম, সাইফুল্ললাহ লস্কর, আনিসুর রহিমসহ অনেক মানুষের অবদানে গত ৫০ বছর ধরে বাকালসহ বিভিন্ন এলাকায় জলবায়ু উদ্বাস্ত মানুষ বসবাস করছেন। কিন্তু বৈধ কাগজপত্রের অভাবে তারা এখনও মালিকানা অধিকার থেকে বঞ্চিত। ফলে বারবার উচ্ছেদ অভিযানের শিকার হয়ে তাদের জীবন অনিশ্চয়তার মধ্যে পড়ছে।

বক্তারা জলবায়ু উদ্বাস্তু ও শহরের বস্তিবাসীদের অধিকার নিশ্চিত করতে প্রশাসন, নীতিনির্ধারক ও উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা

বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা কিংবা ফৌজদারি মামলায় জড়িত নন-ক্যাডারবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

২০২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি