বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নীরব ঘাতক ব্যথাহীন হার্ট অ্যাটাক, বেশি ঝুঁকিতে কারা

হার্ট অ্যাটাক শব্দটি শুনলেই আতঙ্ক তৈরি হয়। সাধারণত হার্ট অ্যাটাক মানেই বুকে প্রচণ্ড ব্যথা, শরীরে ঘাম, অস্বস্তি ভাব এবং মৃত্যুভয়- এমনটাই আমাদের ধারণা। কিন্তু সব হার্ট অ্যাটাকেই ব্যথা থাকে না। নীরবে, ব্যথাহীনভাবেও হার্টের মারাত্মক ক্ষতি হতে পারে, যাকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় সাইলেন্ট হার্ট অ্যাটাক বা ব্যথাহীন হার্ট অ্যাটাক।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন- হার্ট অ্যাটাকে সাধারণত মধ্যবুকে সুতীব্র ব্যথা, ঘাম, অস্বস্তি ও মৃত্যুভয়ের অনুভূতি থাকে। কিন্তু ব্যথা ছাড়াও হার্ট অ্যাটাক হতে পারে।
বিশেষ করে ডায়াবেটিস রোগীদের মধ্যে ব্যথাহীন হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি। যেসব ডায়াবেটিস রোগীর রক্তের শর্করা বছরের পর বছর অনিয়ন্ত্রিত থাকে, তাদের ব্যথাহীন হার্ট অ্যাটাকের সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যায়।
এ ধরনের রোগীরা অনেক সময় বুঝতেই পারেন না যে তাদের হার্টে এরই মধ্যে ক্ষতি শুরু হয়েছে। ফলে, চিকিৎসা শুরু হয় দেরিতে- যা জীবনহানির ঝুঁকি বাড়ায়।

এ বিষয়ে চিকিৎসকদের পরামর্শ হলো- ডায়াবেটিস রোগীদের রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা সুস্থ ও ভালো থাকার প্রধান শর্ত। নিয়মিত ওষুধ গ্রহণ, সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চললে ব্যথাহীন হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

ব্যথাহীন হার্ট অ্যাটাকের যেসব উপসর্গ দেখা দিতে পারে-
১. অল্প কাজেই অতিরিক্ত ক্লান্তি বা শ্বাসকষ্ট।
২. বুক ভার লাগা বা হালকা চাপের অনুভূতি।
৩. হঠাৎ ঘাম বা বমি বমি ভাব।
৪. ঘুমের মধ্যে অস্বস্তি বা হালকা ব্যথা।
৫. হাত, চোয়াল বা ঘাড়ে টান লাগা।

এসব লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত ইসিজি ও প্রয়োজনীয় পরীক্ষা করানো জরুরি।

একই রকম সংবাদ সমূহ

অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার যত বাড়ছে,বিস্তারিত পড়ুন

এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করাবিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়