বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুর রউফের সাথে জুয়েলার্স সমিতির মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফের সাথে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে শহরের খান মার্কেটস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি গৌড় চন্দ্র দত্তের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি নির্বাচিত হলে সাতক্ষীরায় চাঁদাবাজির কোন নামই থাকবে না। জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করতে আপনারা সবাই ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। আমি সকলকে এক নজরে দেখি বলেই আলিপুর ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান হয়েছি। আপনাদেরকে ধানের শীষে ভোট দিয়ে বুঝিয়ে দিতে হবে সাতক্ষীরা জামাতের ঘাঁটি নয় বিএনপি’র ধানের শীষের ঘাঁটি। আপনারা সকলে আমার সাথে সহযোগিতা করলে নিশ্চয়ই ধানের শীষ প্রতীক বিজয় লাভ করবে। চাঁদাবাজ মুক্ত ও নিরাপদ সাতক্ষীরা গড়তে সাতক্ষীরায় ধানের শীষের বিকল্প নেই। আমি নির্বাচিত হলে আপনারা সহজেই আমার কাছে যেতে পারবেন কোন মাধ্যম লাগবে না।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি বলাই দে, নির্বাহী কমিটির সদস্য দীনবন্ধু মিত্র, নিত্যানন্দ আমিন প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার, জয়দেব কুমার দে, মিলন কুমার দত্ত, রায় দুলাল চন্দ্র, অসাধারণ সম্পাদক রবীন কুমার মল্লিক, সাংগঠনিক সম্পাদক ভৈরব কর্মকার, কোষাধক্ষ সুমন সরকার, দপ্তর সম্পাদক আশিষ মৈত্র, প্রচার সম্পাদক অচিন্ত্যকুমার দে, নির্বাহী কমিটির সদস্য গৌর পদ রায়, ভবানন্দ দে, রঞ্জন কুমার মজুমদার, উত্তম কুমার দত্ত, নিমাই চন্দ্র সরকারসহ

বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলার শাখার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন